|
কোহলির শুভেচ্ছা
ভারতের মহিলা ক্রিকেট দলকে টুইট করে বিশ্বকাপের বিগ ফাইনালের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। হরমনপ্রীত কৌরদের জন্য তিনি ও তাঁর জাতীয় দলের সতীর্থরা গর্বিত বলেও জানিয়েছেন ভিকে।
|
শেহওয়াগের শুভেচ্ছা
নিজের ঢঙে ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন লেজেন্ড বীরেন্দ্র শেহওয়াগ। লিখেছেন যে তিনি খেলা দেখতেই বসেছিলেন। কিন্তু ভগবান তাঁর সব আশায় জল ঢেলে দিয়েছেন বলেও জানান বীরু। তবে পরিশ্রমের ফসল যে মিষ্টি হয়, তা শাফালি বর্মারা প্রমাণ করেছেন বলেও দাবি শেহওয়াগের। তাঁর কথায়, গ্রুপ স্তরে চারটি ম্যাচ জিতেছে বলেই ফাইনালে উঠেছে ভারত।
|
কী বললেন লক্ষ্মণ
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্য়াচ দেখার জন্য তিনিও অপেক্ষায় ছিলেন বলে টুইটারে লিখেছেন দেশের ব্যাটিং লেজেন্ড ভিভিএস লক্ষ্মণ। ম্যাচ না খেলেও ফাইনাল পৌঁছে যাওয়া হরমনপ্রীত কৌরদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি ভেরি ভেরি স্পেশাল।
|
রায়নার শুভেচ্ছা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর জন্য ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য সুরেশ রায়না।


Click it and Unblock the Notifications



















