যেন ইডেন নয়, একই মাঠে উদযাপনে সামিল গোটা দেশ, বললেন ২০০১-এর নায়ক লক্ষ্মণ

IPL 2019 Chennai vs Delhi | டெல்லிக்கு எதிராக குவாலிபையர் போட்டியில் சென்னை பந்து வீச்சு

২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় ব্রিগেডের টেস্ট জয়কে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মাইলফলক হিসেবে ধরা হয়ে থাকে। সেই ম্যাচের অন্যতম নায়ক ভিভিএস লক্ষ্মণ, সেই জয়ের অনুভূতি ব্যক্ত করতে স্মৃতির সরণী ধরে হেঁটে পিছনে গেলেন অনেকটা। ঠিক কী বললেন ভেরি ভেরি স্পেশাল।

দুর্ধর্ষ অস্ট্রেলিয়া

দুর্ধর্ষ অস্ট্রেলিয়া

২০০১ সালে ভারত সফরে এসেছিল স্টিভ ওয়া নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যে প্রথম টেস্ট মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে শোচনীয় হার বরদাস্ত করতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে। টানা ১৬ টেস্ট ম্যাচ জেতা অপ্রতিরোধ্য অজি শিবিরের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে ১১ মার্চ থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া।

কলকাতা টেস্টের প্রথম ইনিংস

কলকাতা টেস্টের প্রথম ইনিংস

১৯ বছর আগে হওয়া ইডেন গার্ডেন্সের ওই ঐতিহাসিক টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। অজি শিবিরের হয়ে সর্বাধিক ১১০ রান করেছিলেন অধিনায়ক স্টিভ ওয়া। ৯৭ রান করেছিলেন ওপেনার ম্যাথু হেডেন। ম্যাচের প্রথম দিনে হ্যাটট্রিক করে বিশ্ব ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন ২০ পেরোনো হরভজন সিং। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৫৯ রান করেছিলেন ভিভিএস লক্ষ্মণ।

ভারতের ফলো অন

ভারতের ফলো অন

প্রথম ইনিংসে ২৭৪ রানে পিছিয়ে থাকা ভারতকে দ্বিতীয় ইনিংসে ফলো অন বা ফের ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সিদ্ধান্তকে ক্রিকেট ইতিহাসের অন্যতম ভুল বলে বিবেচনা করা হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা বেশ ভালো হলেও ২৩২ রানে ওপেনার শিবসুন্দর দাস, সদাগোপান রমেশ, সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে চাপেও পড়ে গিয়েছিল ভারত।

মাদার অফ অল কামব্যাক

মাদার অফ অল কামব্যাক

কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসেও নির্ধারিত লক্ষ্যে পৌঁছনোর অনেক আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতীয় দলের ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড় যা করে দেখিয়েছিলেন, তাকে 'মাদার অফ অল কামব্যাক' বলে অভিহিত করা হয়। পিছিয়ে থাকা টিম ইন্ডিয়াকে টেনে তোলা শুধু নয়, পঞ্চম উইকেটে ৩৭৬ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে ভারতকে চালকের আসনে বসিয়েছিলেন তাঁরা। ২৮১ রানের ম্যারাথন ইনিংস খেলেছিলেন লক্ষ্মণ। ১৮০ রান করেছিলেন রাহুল দ্রাবিড়। ৬৫৭ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লিয়ার করেছিলেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেসপি, শেন ওয়ার্ন, মাইকেল কাসপরভিচ সহ সেই ইনিংসে মোট ৯ জন বোলারকে ব্যবহার করেছিলেন স্টিভ ওয়া।

ঐতিহাসিক জয়

ঐতিহাসিক জয়

কলকাতা টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে ৩৮৩ রানের লক্ষ্য দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ২১২ রানেই অল আউট হয়ে গিয়েছিলেন স্টিভ ওয়া শিবির। ওই ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন অফ স্পিনার হরভজন সিং। ৩ উইকেট নিয়েছিলেন সচিন তেন্ডুলকর।

লক্ষ্মণের অনুভূতি

লক্ষ্মণের অনুভূতি

কলকাতা টেস্টের নায়ক ভিভিএস লক্ষ্মণের কথায়, ওই ঐতিহাসিক টেস্ট জয়ের পর আনন্দ করার খুব বেশি সুযোগ পাননি তিনি ও তাঁর সতীর্থরা। কারণ কয়েক দিন পরেই চেন্নাই-তে সিরিজের তৃতীয় তথা ফয়সলা নির্ধারণকারী টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। ভারতীয় ক্রিকেট দলকে উদযাপন ভুলে সাত-তাড়াতাড়ি কলকাতা ছাড়তে হয়েছিল। তবে ভিভিএস জানিয়েছেন যে ইডেন গার্ডেন্স টেস্টের শেষ দিনে মাঠে উপস্থিত লাখো দর্শকের গর্জন শুনে তাঁর মনে হয়েছিল, যেন গোটা দেশ ভারতীয় দলের জয় একসঙ্গে উদযাপন করছে।

আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল

আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল

ঐতিহাসিক কলকাতা টেস্টের নায়ক ভিভিএস লক্ষ্মণের কথায়, ২৮১ রানের ওই ম্যারাথন ইনিংস ভবিষ্যতে তাঁকে ব্যাটসম্যান হিসেবে পরিণত হতে সাহায্য করেছিল। ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই পারফরম্যান্সের পর তাঁর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল বলেও জানিয়েছেন ভেরি ভেরি স্পেশাল।

পর্দার ধোনির মৃত্যু মেনে নিতে পারেননি ধোনি! 'এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি'-র আর সিকুয়াল নয়!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 16, 2020, 14:46 [IST]
Other articles published on Jun 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+