
সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্ব
২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অনভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এরপরেই ভারতীয় ক্রিকেটে আসে বৈপ্লবিক পরিবর্তন। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দেন মহারাজ। ৭৬টি ম্যাচ জেতে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জেতে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় আসে বিদেশের মাটিতে। অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করিয়েছিল সৌরভ ব্রিগেড।

ঐতিহাসিক ন্যাটওয়েস্ট
ইংল্যান্ডকে তাদের গড়ে হারিয়ে ঐতিহাসিক লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়েছিলেন সিংহ হৃদয় মহারাজ। সেই ছবি এখনও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ভারতের ক্রিকেট প্রেমীরা। সেই মুহূর্তেই চিরাচরিত প্রথা ভেঙে ভারতীয় ক্রিকেট স্বাবলম্বী হয়েছিল বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
|
লক্ষ্মণের টুইট
একদিন আগে সচিন তেন্ডুলকর ও অনিল কুম্বলেকে লেজেন্ড বলে সম্বোধন করে টুইট করেছিলেন ভিভিএস লক্ষ্মণ। এবার দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে টুইট করলেন ভেরি ভেরি স্পেশাল। লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়াচ্ছেন সৌরভ, পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি - সেই ছবি পোস্ট করে লক্ষ্মণ বলেছেন, আবেগ প্রবণ সৌরভ অন্যের আবেগকে সম্মান দিতে জানেন। সোজাসাপ্টা এই মানুষের হৃদয়ও মস্ত বড় এবং জলের মতো স্বচ্ছ বলে জানিয়েছেন ভিভিএস।

যুবনীতি
ভিভিএস লক্ষ্মণের কথায়, টিম ইন্ডিয়ায় যুবনীতি আমদানি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর হাত ধরে ভারতীয় দলে ঢোকা তরুণ ক্রিকেটাররাই মহীরূহ হয়ে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছিলেন বলে দাবি ভেরি ভেরি স্পেশালের।


Click it and Unblock the Notifications
ছবিতে দেখুন স্ত্রী ও বন্ধুদের নিয়ে আম্ফান সাহায্যে মানুষের পাশে তারকা গোলকিপার শিল্টন


















