সামান্য একটু মোটা হয়েছেন। ফিটনেসটা কমেছে অনেকটাই। তাছাড়া বাকি সব একেবারে আগের মতোই। সেই ব্য়াটের আলতো ছোঁয়ায় অফসাইডের ফিল্ডিং চিড়ে চলে গেল একের পর এক কাট, অফড্রাইভ। বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালস-এর অনুশীলনের মাঝে হঠাতই ব্যাট হাতে তুলে নিলেন দাদা। আর ভিড় করে এল তাঁর খেলোয়াড় জীবনের স্মৃতি।
বেশ কয়েকবছর আইপিএল গ্রহের বাইরে থাকার পর এই বছর দিল্লি ক্য়াপিটালস দলের সাপোর্ট দলে য়োগ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পদটা পরামর্শদাতার হলেও আদতে তো তিনি ক্রিকেটার। ব্য়াট বলের ঠোকাঠুকির মধুর আওয়াজ শুনতে শুনতে কতদিন শুধু পরামর্শ দিয়ে যাবেন। তাই এদিন হঠাতই তাঁর হাতে উঠে এল উইলো।
So...@SGanguly99 decided to turn back the ⏰
— Delhi Capitals (@DelhiCapitals) March 28, 2019
RT if the 90s kid in you still cherishes those drives and cuts. #ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/dfOq6hOytD
আর তারপরেই ফের সেই সবুজ গালিচা দিয়ে একের পর এক বল ছুটল অফ বাউন্ডারির দিকে। সৌরভের ব্য়াটিং-এর সেই ভিডিও পোস্ট করে দিল্লি ক্যাপিটালস বলেছে, 'সৌরভ ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন'।
২০০৮ সালের প্রথম আইপিএল-কে সৌরভ নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন। ২০১২ পর্ষন্ত কেকেআর-এ থাকার পর পুনে ওয়ারির্স দলেও খেলেছেন।