আইপিএল-এ আসছি, চিকু ভাই সাবধান! কোহলির জন্য জারি আগাম সতর্কতা, দেখুন ভিডিও

আন্তর্জাতিক ক্রিকেটে যেই সব স্বপ্নের লড়াই দেখা যায় না, তাই বাস্তব করে তোলে আই আইপিএল। টুর্নামেন্টের দ্বাদশ সংস্করণের সময়সূচী প্রকাশ হতেই এইসব স্বপ্নের দ্বন্দগুলিকে আইপিএল-এর প্রচারে কাজে লাগানো শুরু হয়েছে। এরকমই এক প্রচার ভিডিও ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সতর্কবার্তা দিলেন ভারতের সেরা বোলার জসপ্রিত বুমরা।

সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তের সেরা বোলার জসপ্রিত বুমরা আর সবধরণের ক্রিকেটেই আধুনিক যুগের সেরা ব্য়াটসম্যান বিরাট কোহলি। দুজনেই ভারতীয় দলে থাকায় এই দুই সেরার মুখোমুখি দ্বৈরথ দেখার উপায় নেই আন্তর্জাতিক আঙিনায়। কিন্তু আইপিএল-এ বিরাট খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে, আর বুমরা আছেন মুম্বইয়ের দলে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রচার ভিডিওয় বুমরা, তাঁর 'চিকু ভাই' (বিরাট)-কে উদ্দেশ্য করে বললেন, এবার তারা এক দলে নেই আর তিনি আসছেন বিরাটের উইকেট নিতে। কাজেই সাবধান।

এর আগে শনিবার একই ধরণের এক ভিডিওয় মহেন্দ্র সিং ধোনিকে চ্যালেঞ্জ করতে দেখা গিয়েছিবল ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকে।

রবিবারই বারত বনাম অস্ট্রেলিয়া সীমিত ওভারের সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজ শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে আইপিএল। আগামী ২৮ মার্চ তারিখে বেঙ্গালুরুতে বুমরার মুম্বই ইন্ডিন্স মুখোমুখি হবে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 24, 2019, 17:47 [IST]
Other articles published on Feb 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+