আইপিএল-এই পূর্ণ হল ইচ্ছে! বেঙ্গালুরুর গলিতে কেভিন পিটারসেন, দেখুন ভিডিও

তিনি প্রাক্তন ইংরেজ অধিনায়ক। মাত্র কয়েক বছর আগেও সেরা ব্য়াটসম্য়ানদের একজন হিসেবে ধরা হত তাঁকে। সেই কেভিন পিটারসেন-কেই আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ানস আইপিএল ম্যাচের আগে বেঙ্গালুরুরর গলিতে বেশ কিছু শিশুর সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেল। জানালেন তাঁর দীর্ঘদিনের ইচ্ছে ছিল ভারতের এই গলি-ক্রিকেট খেলা। অবশেষে তা পূর্ণ হল।

আইপিএল-এ ধারাভাষ্য দেওয়ার জন্য ভারতে এসেছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিরাট কোহলির দলের বিরুদ্ধে রোহিত শর্মার দলের বড় মোকাবিলা। সেই ম্য়াচেও ধারাভাষ্য দেবেন পিটারসেন।

তার জন্য বেঙ্গালুরু পৌঁছনোর পর, এদিন শহরের এক গলিতে কিছু শিশুকে ক্রিকেট খেলতে দেখেই তাদের সঙ্গে খেলতে নেমে পড়েন পিটারসেন।

আইপিএল-এ ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত মোট ৪ মরসুম পিটারসেন খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলস (এখন ক্য়াপিটালস)-এর হয়ে এবং ১ মরসুম রাইজিং পুনে সুপারজায়ান্টস-এর হয়ে। ৩৬টি ম্যাচ খেলে ১০০১ রান করেছিলেন, ৩৫.৭৫ গড় ও ১৩৪.৭২ স্ট্রাইক রেটে। ওভার প্রতি ৭.৪১ রান দিয়ে ৭টি উইকেটও নিয়েছিলেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 28, 2019, 21:12 [IST]
Other articles published on Mar 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+