নিঃসাড়ে তৈরি হচ্ছেন যুবি! আইপিএল-এ কি দেখা যাবে নয়া রূপে, অভিনব শটে বাড়ল জল্পনা - দেখুন ভিডিও

আইপিএল ২০১৯-এর নিলামে প্রথমে তিনি ছিলেন অবিক্রিত একেবারে শেষ বেলায় তাঁকে মাত্র ১ কোটি টাকার বেস প্রাইস দিয়ে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। অনেকেই বলেছিলেন, যুবরাজের মান বাঁচাতেই মুম্বই তাঁকে দলে নিল। কিন্তু এইবারের আইপিএল নতুন করে মাতিয়ে দিতে পারেন যুবরাজ। অন্তত তাঁর সাম্প্রতিক খেলা দেখে তাই মনে করছেন ভক্তরা।

জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই, তাই যত বেশি সম্ভব ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে তৈরি রাখছেন যুবি। আইপিএল-এ সমালোচকদের যোগ্য জবাব দিতে নতুন নতুন অস্ত্রও ভরছেন নিজের তুনে। সম্প্রতি মালদ্বীপের বিরুদ্ধে এয়ার ইন্ডিয়ার এক প্রদর্শনী ম্যাচে তাঁকে রিভার্স সুইপে ছয় মারতে দেখা গেল। ছয় মারার জন্য প্রসিদ্ধ যুবি সাধারণত কপিবুক ক্রিকেট শটই খেলেন। কাজেই তাঁর ব্যাট থেকে এই অভিনব শট বের হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২০১১ বিশ্বকাপের নায়ক ছিলেন তিনি। ২০০৭ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ বলে ৬টি ছয় মেরেছিলেন। কয়েকদিন আগে পর্যন্ত ছিলেন টি২০আই-তে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডের অধিকারী। কিন্তু কখনই পরীক্ষামূলক শট খেলতে দেখা যায়নি তাঁকে। পড়ন্ত বেলার ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করলে আবিষ্কার করেছেন নিজেকে। এই ভিডিও দেখার পর যুবির ভক্তরা কিন্তু আশা করছেন আসন্ন আইপিএল-এ কিন্তু দেখা যেতে পারে এক নতুন যুবি-কে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, February 19, 2019, 17:57 [IST]
Other articles published on Feb 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+