বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্য়াচে ফিরল আইসিসি টি২০ বিশ্বকাপ ২০০৭-এর স্মৃতি। ১৪ তম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে পর পর তিনটি ছয় মারলেন যুবরাজ সিং। টি২০ বিশ্বকাপে তিনি ১ ওভারে ৬টি ছয় মেরেছিলেন। আবার তা দেখা যাবে কিনা এই জল্পনা চলার মধ্যেই অবশ্য চতুর্থ ছয় মারতে গিয়ে আউট হলেন যুবি।
এদিন একাদশ ওভারে রোহিত শর্মা আউট হওয়ার পর ব্য়াট করতে নেমেছিলেন যুবি। চাহালের ওভারের আগে তিনি ৮ বলে ৫ করেছিলেন। কিন্তু, ওই ওভারে যেন হঠাত তাঁর মাথায় চলে আসে দিল্লি ম্যাচের পর তাঁর 'ক্যাপ্টেন' সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের পরামর্শ - 'যুবরাজের মতো খেল'।
Dressing rooms will change. Jerseys will change. But captain Dada’s advice to his favourite match-winner will remain the same 💙#CricketMeriJaan #MIvDC @YUVSTRONG12 @SGanguly99 pic.twitter.com/WGJZFhnadS
— Mumbai Indians (@mipaltan) March 23, 2019
প্রথমটা উড়ে গেল মিড উইকেট দিয়ে। পরেরটি গেল একেবারে সোজা। আর পরের বলটি গেল লং অন দিয়ে। কিন্তু চতুর্থ বলটি চাহাল গুগলি দিয়েছিলেন অফস্টাম্পের অনেকটা বাইরে। যুবরাজ এবারও উড়িয়েছিলেন, কিন্তু ব্য়াটের নিচের কানায় লেগে বলটি সোজা চলে যায় লং অফে মহম্মদ সিরাজের হাতে। সব মিলিয়ে ১২ বলে ২৩ করলেন তিনি।
Yuvraj Singh turning the clock back 😍 Said before IPL - Blue suits him#RCBvMI #RCB #RCBvsMI #Cricket #Yuvraj #Kohli #IPL2019 #IPL12 #ipl #IPLfantasy pic.twitter.com/1413Q821TI
— Vaibhavbansal (@vaibhavbnsl21) March 28, 2019