হেটমায়ের-হোপের ব্যাটে ভারতকে হারিয়ে ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিরুদ্ধে ২৮৮ রান তাড়া করতে নেমে ডবল এইচ-এর ব্যাটে প্রথম ওডিআই জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে ওপেনার সাই হোপ রান ১০২* রান ও তিন নম্বরে নেমে শিমরন হেটমায়ের ১৩৯ রান করেন। দ্বিতীয় উইকেটে ডান-বাম জুটিতে ওঠে ২১৮ রান। এই পার্টনারশিপের সুবাদেই ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ৪৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ২৯১ রান তোলে।

হেটমায়ারের কেরিয়ার সেরা ইনিংস

হেটমায়ারের কেরিয়ার সেরা ইনিংস

ভারতের বিরুদ্ধে এদিন ওডিআই কেরিয়ারের পঞ্চম শতরান হাঁকালেন হেটমায়ের। ১০৬ বল খেলে আউট হন ১৩৯ রানে। ভারতের বিরুদ্ধে এটি হেটমায়ারের দ্বিতীয় ওডিআই শতরান। হেটমায়ারের ইনিংস সাজানো ১১টি চার ও ৭টি ছয় দিয়ে। ৩৬ তম ওভারে মাঠের বাইরে বল পাঠান হেটমায়ের।

হোপের সেঞ্চুরি

হোপের সেঞ্চুরি

ভারতের বিরুদ্ধে ২৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনার সাই হোপ এদিন শতরান হাঁকালেন। হেটমায়ারের সঙ্গে তাঁর ব্যাটে এদিন ওয়েস্ট ইন্ডিজ দল রানের ভিত তৈরি করে। সেই ভিতে ভর করেই এদিন ভারতীয় বোলিংকে দুরমুশ করে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই শতরানের পর এবার ভারতের বিরুদ্ধে শতরান করলেন হোপ। ওডিআইয়ে টানা দুই ইনিংস শতরান হোপের।

সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

চেন্নাইয়ে ২৮৮ রান তাড়া করে ম্যাচ জিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে হারলেও ওডিআইয়ে ভারতের বিরুদ্ধে দারুণ প্রত্যাঘাত দিল পোলার্ড অ্যান্ড কোম্পানি।

পরের ওডিআই কবে

পরের ওডিআই কবে

বুধবার বিশাখাপত্তনমে দ্বিতীয় ওডিআইয়ে খেলতে নামবে দুই দল। ওডিআই ক্রিকেটে এই নিয়ে টানা চার ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এদিন চেন্নাই ওডিআই জয়ের আগে আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ম্যাচ জিতেছে ক্যারিবিয়ান দল। ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিংয়ের প্রশংসা করেন বিরাট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 15, 2019, 21:54 [IST]
Other articles published on Dec 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+