|
কী বললেন পিচ কিউরেটর
ইডেনে দিন রাতের ম্যাচে বরাবরই শিশির একটা ফ্যাক্টর হয়ে থাকে। সেক্ষেত্রে দিন রাতে টেস্ট ম্যাচে কী শিশির বাধা হতে চলেছে।ইডেনের প্রবীণ পিচ কিউরেটর সূজন মুখোপাধ্য়ায় অবশ্য এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। সূজনবাবু বলেন, 'ইডেনে স্পোর্টিং পিচ হতে চলেছে। দুপুরে ম্যাচ শুরু হবে। সেক্ষেত্রে বেশি রাত পর্যন্ত ম্যাচ গড়াচ্ছে না। তাহলে শিশির ফ্যাক্টর খুব একটা সসম্যা তৈরি করার কথা নয়।'
|
ম্যাচ শুরু কখন
ইডেনে ঐতিহাসিক এই দিন রাতের টেস্ট ম্যাচ দুপুর ১ টা থেকে ২ টোর মধ্যে শুরু হতে চলেছে। সন্ধ্যা ৮ থেকে ৮টা ৩০ মধ্যে ম্যাচ শেষ হবে।

ইডেনে গোলাপি বলে দিন ম্যাচে অতীতের ম্যাচ
এর আগে ২০১৬ সালে সিএবি লিগের ম্যাচে গোলাপি বলে ইডেনে ম্য়াচ খেলেছে মোহনবাগান- ভবানীপুর। সেই ম্যাচে মোহনবাগানের হয়ে প্রথম ইনিংসে মহম্মদ শামি পাঁচটি উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে ম্যাচে ৭ উইকেট নেন শামি। এবারও দিন রাতের টেস্টে গোলাপি বলে পেসাররাই ইডেনে বেশি সুবিধে পাবে বলে মন্তব্য করেছেন কিউরেটর সূজন মুখোপাধ্যায়।


Click it and Unblock the Notifications



















