বিধ্বংসী আম্ফানে তছনছ কলকাতা, ইডেনের কী কী ক্ষতি হয়েছে জেনে নিন

বুধবারের ভয়াল আম্ফানের তছনছ কলকাতা। করোনার কারণে দেশজুড়ে ৩১ মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউনের মাঝে পশ্চিমবঙ্গ ও ওড়িশা দুই রাজ্যে আম্ফান বিপর্যয়! আম্ফানে তিলাত্তমা কলকাতার ব্যাপক ক্ষতি হয়েছে, রাজ্যে মৃত্যু ৭২ জনের। কলকাতার খেলার দুনিয়াতে থাবা বসিয়েছে আম্ফান। কলকাতার দুই বড় স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গণ ও ইডেন গার্ডেন্স ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

 উড়ে গিয়েছে বাতিস্তম্ভ

উড়ে গিয়েছে বাতিস্তম্ভ

ফুটবল মক্কার যুবভারতী স্টেডিয়ামের প্র্যাকটিস মাঠের বাতিস্তম্ভ উড়ে গিয়েছে। স্টে়ডিয়ামে উপরের ছাদ ক্ষতিগ্রস্থ। গ্যালারির বিভিন্ন অংশের ছাউনি উড়ে দিয়েছে। স্টেডিয়ামের বাইরে অনেক গাছ ভেঙে পড়ে। ঝড়ের তাণ্ডবে স্টেডিয়ামের ভিতর কাঁচও ভেঙেছে, মাঠ এখন ঝড়ে উড়ে আসা আবর্জনায় ভর্তি। প্রেসবক্সের কাঁচও ভেঙেছে। শুক্রবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আম্ফানের কারণে যুবভারতীতে ক্ষতি খতিয়ে দেখেন। দ্রুত ক্ষয়ক্ষতি মেরামতি করা হবে বলে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন।

ক্রিকেটের নন্দনকানন ইডেনেও ক্ষতি

ক্রিকেটের নন্দনকানন ইডেনেও ক্ষতি

যুবভারতীর মতো ক্রিকেটের নন্দনকানন ইডেনেও ক্ষতি হয়েছে। ইডেনের কে ব্লকের কর্পোরেট বক্সের কাঁচ ভেঙ পড়েছে। সুপার স্লাইক্লোনে ইডেন গ্যালারির ছাউনিও ক্ষতিগ্রস্থ। জি ও এইচ ব্লকের ছাউনি ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে।

ইডেনে ভাঙল পাঁচিল

ইডেনে ভাঙল পাঁচিল

সিএবি সূত্রে খবর ইডেনের ১৩ নম্বর গেটের বাইরে ঝড়ের দাপটে ময়দানের একটা গাছ ভেঙে পড়ায় ইডেনের গেটের দিকের পাঁচিলের অংশ ভেঙে পড়েছে।

ইডেনে ক্ষতি কম

ইডেনে ক্ষতি কম

আম্ফানে কলকাতা সহ রাজ্যের ক্ষয়ক্ষতির যে চেহারা দেখা গিয়েছে, সেখানে ইডেনে ক্ষয়ক্ষতির পরিমাণ কম। তুলনায় যুবভারতী স্টেডিয়ামে অনেক বেশি ক্ষতি হয়েছে। বিপদ থেকে রক্ষা পেয়েছে ইডেন। সিএবি'র পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্থ অংশগুলো দ্রুত মেরামতি করা হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, May 23, 2020, 13:04 [IST]
Other articles published on May 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+