অনন্য সম্মান, ইডেন গার্ডেন্সে বসছে ঘরের ছেলের মূর্তি

சேவாக் சொன்னா அதுல ஒரு காரணம் இருக்கும்!

অনন্য সম্মান পেতে চলেছেন বিসিসিআই সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বসতে চলেছে ঘরের ছেলের মূর্তি। সৌরভের সঙ্গে বাংলা তথা ভারতীয় ক্রিকেটের লেজেন্ড প্রয়াত পঙ্কজ রায়, প্রাক্তন আইসিসি তথা বিসিসিআই সভাপতি প্রয়াত জগমোহন ডালমিয়া ও ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্য ঝুলন গোস্বামীর মূর্তিও ইডেনে বসানো হবে বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র তরফে জানানো হয়েছে।

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি-র প্রস্তাবে রাজি হয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। মহারাজ নিজেই নাকি সিএবি-কে ঝুলন গোস্বামীর মূর্তি বসানোর প্রস্তাব দিয়েছেন বলেও খবর। তবে কবে সেই মূর্তি তৈরির কাজ শুরু হবে, কবেই বা তা শেষ হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি সিএবি। স্টেডিয়ামের ঠিক কোন প্রান্তে বসবে চার রথির মূর্তি, তাও ঠিক করে উঠতে পারেনি অ্যাসোসিয়েশন। তবে বিসিসিআই-র সঙ্গে কথা বলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সিএবি।

বাংলা তথা ভারতীয় ক্রিকেটকে আলোকিত করেছেন পঙ্কজ রায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীরা। অন্যদিকে ভারতীয় ক্রিকেটে প্রশাসক জগমোহন ডালমিয়ার অবদানও ভোলার নয়। তাই ইডেনে তাঁদের মূর্তি যেমন বসছে, তেমনই বসবে প্রাক্তন তথা প্রয়াত সিএবি সভাপতি বিশ্বনাথ দত্তের মূর্তিও। দ্রুত এই কাজ সম্পন্ন করতে চাইছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। উল্লেখ্য ইডেন গার্ডেন্সে ইতিমধ্যে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে স্ট্যান্ড রয়েছে। একাধারে তাঁর মূর্তি স্থাপন করতে পারলে তারা গর্ব অনুভব করবে বলে জানিয়েছে সিএবি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, February 21, 2020, 21:37 [IST]
Other articles published on Feb 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+