ইডেনে ক্যামেরা হাতে স্টিভ ওয়া, স্মৃতির পাতায় ডুব

ইডেনে ফিরলেন স্টিভ ওয়া। ব্যাট হাতে নয়, ক্যামেরার লেন্সে চোখ ওয়া'র।

এই ইডেনে টেস্ট কেরিয়ারে অধিনায়ক হিসেবে ধাক্কা খেয়েছিলেন। ২০০১ সালে টানা ১৬ টেস্ট জিতে ইডেন ভারতের বিরুদ্ধে খেলতে এসেছিল ওয়ার অস্ট্রলিয়া। ১৬ টেস্টে অপরাজিত থাকার পর কলকাতা এসে সৌরভের ভারতের সামনে টেস্ট হেরেছিল অজিরা। সেই ইডেনে এবার একেবারে অন্য ভূমিকায় স্টিভ।

অধিনায়ক স্টিভ ওয়ার নজির

১৯৯৯ সালের ১৪ অক্টোবর থেকে ২০০১ সালে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অজি দল ওয়ার অধিনায়কত্বে ১৩টি হোম ও ৩টি অ্যাওয়ে টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০০১ সালে ভারত সফরে এসে ইডেনে টেস্টে অজি দল ধাক্কা খায়।

একনজরে ইডেনের ঐতিহাসিক টেস্টের স্কোরকার্ড

অজিরা প্রথম ইনিংসে ব্যাট করে ৪৪৫ রান তুলেছিল। প্রথম ইনিংসে হরভজন সিং ৭ উইকেট নিয়েছিলেন। এরপর ভারত প্রথম ইনিংসে ১৭১ রানে অলআউট হয়ে যায়। পাল্টা ফলো অনের চাপ পড়ে, ৭ উইকেট হারিয়ে ভারত ৬৫৭ রান তুলে ইনিংস ছাড়ে। রাহুল দ্রাবিড় ১৮০ ও ভি ভি এস লক্ষ্মণ ২৮১ রান করেন। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত, অস্ট্রেলিয়াকে ২১২ রানে অলআউট করে। দ্বিতীয় ইনিংসে ভাজ্জি ৬ উইকেট নেন। তেন্ডুলকর ৩ উইকেট নিয়েছিলেন। ১৭১ রানে ম্যাচ জেতে ভারত।

ক্যামেরায় চোখ ওয়ার

ইডেনে এদিন রঞ্জি ট্রফির ম্যাচের বিরতিতে ক্যামেরা হাতে ওয়াকে পাওয়া গেল। বাংলা-দিল্লি রঞ্জি ম্যাচের মাঝে অতিথি ওয়া। ইডেনে ম্যাচের বিরতিতে ছবি তোলার পাশাপাশি কলকাতা ময়দানে গোষ্ঠ পাল সরণী দিয়ে কলকাতা ময়দান ঢুকে দেখেন তিনি।

উল্লেখ্য খেলাধুলোর ছবির উপর ওয়া একটি ছবির বই তৈরির ভাবনায় রয়েছেন। ব্যারাকপুরে এখন হোমে এসে ওয়া বলেছেন, 'ভারতের ক্রিকেট ধর্মের মতো পূজিত হয়। এখানকার ক্রিকেট নিয়ে একটি ছবির বই তৈরি করতে চাই। সেকারণে বিভিন্ন জায়গায় ঘুরে খেলার ছবি-ভিডিও সংগ্রহ করছি।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 27, 2020, 18:59 [IST]
Other articles published on Jan 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+