৫ বল বাকী থাকতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

মোহালি, ২৬ মার্চ : তিনি যে বিশ্বের সেরা ফিনিশার তা ফের একবার প্রমাণ করলেন বিরাট কোহলি (৮২ রানে অপরাজিত)। ৫ বল বাকী থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে সেমিফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া।

১৬০ রানের টার্গেট অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে নেমে তোলা একেবারেই সহজ ছিল না। কাজটা আরও কঠিন হয়ে গিয়েছিল ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (১২ রান) ও শিখর ধাওয়ান (১৩ রান) ফের একবার ব্যর্থ হওয়ায়। এদিন ফের ব্যর্থ হন সুরেশ রায়নাও (১০ রান)।

এই অবস্থায় যুবরাজ সিংকে (২১ রান) সঙ্গে নিয়ে ইনিংস সাজানোর কাজে নেমেছিলেন কোহলি। তবে হঠাৎ করে যুবরাজ চোট পাওয়ায় ইনিংস এগিয়ে নিয়ে যেতে অসুবিধা হচ্ছিল। সেভাবে বড় রানের ওভার আসছিল না। তবে ভারতের ৯৪ রানের মাথায় যুবরাজ আউট হতেই মাঠে নামেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১৮ রানে অপরাজিত)।

আর তারপর কোহলি ও ধোনি দুজনে মিলে ভারতকে তুললেন টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে। ফের একবার মাথা ঠান্ডা রেখে ভারতকে জয় এনে দিলে বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ার ২০ ওভারে ১৬০ রানের জবাবে মাত্র ওভারে ৪ উইকেট হারিয়ে ৫ বল বাকী থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত। শেষ পাঁচ ওভারে ৫৯ রান প্রয়োজন ছিল। সেখান থেকে পরপর ওভারে বড় শট মেরে ভারতকে স্বস্তির জয় এনে দিলেন ধোনি-কোহলি জুটি।

মোহালির মহারণের সব আপডেট দেখে নিন নিচে

রাত ১০টা ৫৬ মিনিট : ৫ বল বাকী থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে জয় পেল ভারত।

রাত ১০টা ৫৫ মিনিট : ১৯ ওভারের পরে ভারত ৪ উইকেটে ১৫৭ রান।

রাত ১০টা ৪৭ মিনিট : ১৮ ওভারের পরে ভারত ৪ উইকেটে ১৪১ রান। শেষ ২ ওভারে আর চাই ২০ রান।

রাত ১০টা ৪২ মিনিট : ১৭ ওভারের পরে ভারত ৪ উইকেটে ১২২ রান। শেষ ৩ ওভারে জেতার জন্য চাই ৩৯ রান।

রাত ১০টা ৪১ মিনিট : অর্ধশতরান করলেন বিরাট কোহলি। আপাতত ভারতের রান ১৬.৩ ওভারে ১১৬ রান। জেতার জন্য আর চাই ৪৫ রান।

রাত ১০টা ৩৬ মিনিট : ১৬ ওভারের পরে ভারত ৪ উইকেটে ১১৪ রান। শেষ ৪ ওভারে জেতার জন্য চাই ৪৭ রান।

রাত ১০টা ৩১ মিনিট : ১৫ ওভারের পরে ভারত ৪ উইকেটে ১০২ রান। শেষ পাঁচ ওভারে জেতার জন্য চাই ৬০ রান।

রাত ১০টা ২৭ মিনিট : ফকনারের বলে ২১ রানে আউট যুবরাজ সিং। ভারত ৯৪/৪।

রাত ১০টা ২১ মিনিট : ১৩ ওভার শেষ। ভারত ৩ উইকেটে ৮৯। জেতার জন্য আর প্রয়োজন রান ৭২।

রাত ১০টা ১৮ মিনিট : ১২ ওভারের পরে ভারতের রান ৩ উইকেটে ৮০। যুবরাজ ১৩ ও কোহলি ৩০ রানে ব্যাট করছেন।

রাত ১০টা ১১ মিনিট : ১০ ওভার শেষ। ক্রিজে রয়েছেন যুবরাজ ও কোহলি। ভারতের রান ৩ উইকেটে ৬৫।

রাত ১০টা ০৫ মিনিট : ধীরে ধীরে টার্গেট কঠিন হচ্ছে ভারতের। ৯ ওভারের পরে ভারতের রান ৩ উইকেটে ৫৯।

রাত ৯টা ৫৭ মিনিট : ৮ ওভারের পরে ভারতের রান ৩ উইকেটে ৫০।

রাত ৯টা ৫৫ মিনিট : শ্যেন ওয়াটসনের বলে ১০ রানে আউট সুরেশ রায়না।

রাত ৯টা ৫২ মিনিট : ৭ ওভার শেষ। ওভারের পরে ভারত ২ উইকেটে ৪৫।

রাত ৯টা ৪৮ মিনিট : ৬ ওভার শেষ। ওভারের পরে ভারত ২ উইকেটে ৩৭।

রাত ৯টা ৪৬ মিনিট : শ্যেন ওয়াটসনের বলে ১২ রানে আউট রোহিত শর্মা।

রাত ৯টা ৪১ মিনিট : পঞ্চম ওভারের পরে ভারত ১ উইকেটে ৩৪।

রাত ৯টা ৩৮ মিনিট : ৪ ওভারের পরে ভারতের রান ১ উইকেটে ২৪।

রাত ৯টা ৩৬ মিনিট : কুল্টার-নাইলের বলে ১৩ রানে আউট শিখর ধাওয়ান।

রাত ৯টা ৩২ মিনিট : তৃতীয় ওভারে ৯ রান করল ভারত। ভারতের রান বিনা উইকেটে ১৮।

রাত ৯টা ২৮ মিনিট : ২ ওভারের পর ভারত বিনা উইকেটে ৯।

রাত ৯টা ২৪ মিনিট : প্রথম ওভার শেষ ভারতের রান বিনা উইকেটে ৭ রান।

রাত ৯টা ১৭ মিনিট : ১৬১ রানের টার্গেট নিয়ে খেলতে নামল ভারত। ওপেন করতে নামলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

রাত ৯টা : ২০ ওভারের পর অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হল ৬ উইকেটে ১৬০ রানে। জেতার জন্য ভারতের টার্গেট ১৬১ রান।

রাত ৮টা ৫৬ মিনিট : পাণ্ড্যর বলে ১০ রানে আউট জেমস ফকনার।

রাত ৮টা ৫৪ মিনিট : ১৯তম ওভার করলেন বুমরাহ। দিলেন ৯ রান। ১৯ ওভারের পর অস্ট্রেলিয়া ১৪৫/৫।

রাত ৮টা ৪৯ মিনিট : বাকী আর দুই ওভার। ১৮ ওভারে অস্ট্রেলিয়া ১৩৬/৫।

রাত ৮টা ৪৫ মিনিট : ১৭ ওভার শেষ। অস্ট্রেলিয়া ১৩২/৫। ক্রিজে রয়েছেন শ্যেন ওয়াটসন (৮ রান) ও সঙ্গে ফকনার (১ রান)।

রাত ৮টা ৪৩ মিনিট : বুমরাহ-র বলে ৩১ রানে আউট ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া ১৩০/৫।

রাত ৮টা ৪০ মিনিট : ১৬ ওভারে ১৫ রান করল অজিরা। অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১২৯ রান।

রাত ৮টা ৩৫ মিনিট : ১৫ ওভার শেষ। অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১১৪ রান।

রাত ৮টা ৩০ মিনিট : ১৪ ওভারের পরে অস্ট্রেলিয়া করেছে ৪ উইকেটে ১০৪ রান।

রাত ৮টা ২৬ মিনিট : পাণ্ড্যর বলে ৪৩ রানে আউট অ্যারন ফিঞ্চ। ১৩ ওভার শেষ। অস্ট্রেলিয়ার রান গিয়ে দাঁড়িয়েছে ৪ উইকেটে ১০০ তে।

রাত ৮টা ২২ মিনিট : ১২ ওভারের পর অস্ট্রেলিয়ার স্কোর দিয়ে দাঁড়িয়েছে ৩ উইকেটে ৯৩ রানে।

রাত ৮টা ১৯ মিনিট : ১১ ওভারের সমাপ্তি। বোলার ছিলেন হার্দিক পাণ্ড্য। অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৮৫ রান।

রাত ৮টা ১৪ মিনিট : দশম ওভার শেষে অস্ট্রেলিয়া ৮১/৩।

রাত ৮টা ১০ মিনিট : দশম ওভারের প্রথম বলেই উইকেট নিলেন যুবরাজ সিং। অস্ট্রেলিয়া ৭৪/৩।

রাত ৮ টা ০৯ মিনিট : ৯ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৭৪ রান।

রাত ৮ টা ০৭ মিনিট : দ্বিতীয় ওভারে ডেভিড ওয়ার্নারকে ৬ রানে ফেরালেন অশ্বিন। ৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৭৩ রান।

রাত ৮টা : সাত নম্বর ওভার করলেন রবীন্দ্র জাডেজা। অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬৪ রান।

সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট : ষষ্ঠ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৫৯।

সন্ধ্যা ৭টা ৫২ মিনিট : ৫ ওভারের পর অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৫৫।

সন্ধ্যা ৭ টা ৪৯ মিনিট : প্রথম উইকেটের পতন। ২৬ রানে নেহরার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন উসমান খোয়াজা।

সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিট : চতুর্থ ওভার করলেন রবিচন্দ্রণ অশ্বিন। অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৫৩। এক ওভারে অশ্বিন দিলেন ২৩ রান।

সন্ধ্যা ৭টা ৪২ মিনিট : তৃতীয় ওভার করলেন নেহরা। বিধ্বংসী ব্যাটিং শুরু করেছে অজিরা। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৩১ রান।

সন্ধ্যা ৭টা ৩৮ মিনিট : ২ ওভার শেষ। অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ২১ রান। এই ওভারে জসপ্রীত বুমরাহ দিলেন ১৭ রান।

সন্ধ্যা ৭ টা ৩৩ মিনিট : প্রথম ওভার শেষে অজিদের রান বিনা উইকেটে ৪।

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট : প্রথম ওভারে বল করছেন আশিস নেহরা। প্রথম বলেই চার মেরে শুরু করলেন উসমান খোয়াজা।

সন্ধ্যা ৭ টা : টসে জিতলেন স্টিভ স্মিথ। জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। দুটি দলই আগের ম্যাচের প্রথম একাদশ ধরে রেখেছে। কোনও পরিবর্তন করেনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 27, 2016, 19:06 [IST]
Other articles published on Mar 27, 2016
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+