নয়াদিল্লি, ২৮ মার্চ : ফের নয়া বিতর্ক নিয়ে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আক্রমণ করতে এগিয়ে এলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। বিশ্ব টি২০ টুর্নামেন্টে যুবরাজকে দিয়ে কম বল করানোয় এবং তাঁর ব্যাটিং অর্ডার পরিবর্তন করায় ফের একবার ধোনির উপর বেজায় চটেছেন যোগরাজ সিং।
যোগরাজ বলেন, "২ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলার পর এভাবে ফিরে আসাটাই দুর্দান্ত, সাধুবাদ জানাই ওকে। অধিনায়ক প্রত্যাশা করছেন যাতে ও ভাল পারফরম্যান্স দেয় এবং তারপর হঠাৎ করে তাকে ব্যাটিং অর্ডারে ৭ নম্বরে নামিয়ে আনা হয়।(বাংলাদেশের বিরুদ্ধে)
কী চলছে এইসব? অধিনায়ক কী প্রমাণ করতে চাইছেন? একটি সাক্ষাৎকারে এই প্রশ্নই ছুঁড়ে দেন যুবরাজের বাবা।
যোগরাজের কথায়, "যখন ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন করা হয়, তখন খেলোয়াড়দের মাথাতে প্রশ্ন আসেই, আর যাই হোক এটা ক্রিকেট নয়। খেলোয়াড় ভাবতে থাকতে দলের কাছে তার প্রয়োজনীয়তা আছে না নেই। এই ধরণের সমস্যা সমাধানে অধিনয়াককে খুব সাবধানে যত্ন সহকারে কাজ করতে হয়।"
তবে ছেলেকে যে তিনি এইবিষয়ে চিন্তা করার কথা বুঝিয়েছেন তা জানাতেও ভোলেননি তিনি। "আমি আমার ছেলেকে বুঝিয়েছি চিন্তা না করতে কারণ একদিন ওরও সময় আসবে। আমি দেখতে চাই ধোনিকে ২ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরানো হোক, বা অন্য কাউকে সরানো হোক, ভারতীয় দলে ফিরে এসে ১ রানও তারা করতে পারে কি না আমি দেখব।"
এখানেই শেষ নয়, যোগরাজ আরও বলেনস, "যদি ধোনি যুবরাজকে পছন্দ না করে, তাহলে নির্বাচকদের স্পষ্ট সে কথা জানিয়ে দিক। ওর সঙ্গে ধোনির ব্যক্তিগত কোনও সমস্যা থাকলে তাও বাইকে আসা দরকার। কিন্তু ও যা করছে তা করে শুধু দলটাকেই নষ্ট করছে ধোনি। ২০১১ সালে বিশ্বকাপে ওই ধরনের টার্নিং উইকেটে যদি বল না করত যুবরাজ যেখানে ও ১৫টি উইকেট পেয়েছে। গোটা বিশ্ব এই ঘটনা দেখছে।"
এর আগে নাগপুরে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে কেন যুবরাজকে বোলিং আক্রমণে ডাকা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন যোগরাজ। একঝলকে দেখে নিন টুইটারে সাধারণ মানুষের কিছু প্রতিক্রিয়া।
Am sure #YograjSingh is getting ready to blame #Dhoni for her divorce! #MalaikaAroraKhan #ArbaazKhan
— Aditya Bajaj (@adityabajaj) March 28, 2016
There are two Yuvraj in India who's parents are trying to promot their Son. #YograjSingh #SoniaGandhi
— Sneha Dixit (@Ladysaying) March 28, 2016
Yuvi gets a wicket of his first ball!#YograjSingh Khush hua!#IndvsAus
— Pankaj Ajwani (@AskThePunkazz) March 27, 2016
Yograj Singh was here before speaking to the press#yograjsingh pic.twitter.com/d8XNUTMFn4
— TheGoanPatiala (@TheGoanPatiala) March 27, 2016
People like Yograj Singh can scoop down to any level for publicity. Dhoni is our country's pride. We love and respect you Mahi. #yograjsingh
— prachi singh (@prachitinker) March 27, 2016
Itna bada DABBA !!! 😂😃😂#YograjSingh started barking again ! 👌🏻😝
— Shaun Shadrak (@shauntweets7) March 27, 2016
Anyways,leave him alone guys ! 😜#IndvsAus #WCT20 https://t.co/V2hQG1uRWW
"Selfish DHONI Is Not Even Giving Wicket-keeping To Yuvraj Singh. He'll Be Penniless One Day." - Yograj Singh ;)#IndvsAus #yograjsingh
— bleed BLUE... (@_Bearded_Man) March 27, 2016
#YograjSingh yograj blames dhoni and Kejriwal blames narendra modi . so yograj should be star campaigner in punjab #Election
— Pradeep (@WeLoveNamo) March 28, 2016
#YograjSingh dhoni is not allowing yuvi to have love affair... What can be done sir
— abhishek (@rockyaj17) March 28, 2016