
বিসিসিআই-কে আক্রমণ
২০০৭-এর টি-টোয়েন্টি ও ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপের নায়ক যুবরাজ সিং নিজের আচমকা অবসরের জন্য বিসিসিআই-কে দায়ী করেছেন। অভিযোগ, কেরিয়ারের শেষ লগ্নে তাঁর সঙ্গে অপেশাদারী আচরণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফিটনেসের দোহাই দিয়ে বিসিসিআই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে বলেও দাবি যুবির।

উপেক্ষিত তিন কিংবদন্তি
ভারতকে ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া কিংবদন্তি হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ এবং জাহির খানকেও বিসিসিআইয়ের বঞ্চনার শিকার হতে হয়েছে বলে দাবি যুবরাজ সিংয়ের। সফল ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ ভারতে নতুন নয় বলেও দাবি প্রাক্তন অল-রাউন্ডারের। এমন ঘটনা বিসিসিআই অতীতে একাধিকবার ঘটিয়েছে বলে জানিয়েছেন যুবরাজ।

তিনি কিংবদন্তি নন
যুবরাজ সিং নিজেকে কিংবদন্তি বলে মনে করেন না। জানিয়েছেন, ভারতীয় দলের জার্সিতে তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। তবে দেশের হয়ে খুব বেশি টেস্ট ম্যাচ না খেলার আক্ষেপও জাহির করেছেন যুবি। তাঁর মতে, এই ফর্ম্যাটে সেরা পারফরম্যান্স দেওয়া ক্রিকেটারদেরই কিংবদন্তির তকমা মেলা উচিত।

যুবরাজের অবসর
২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন যুবরাজ সিং। ২০১৯ সালে তিনি বাইশ গজকে বিদায় জানান। দীর্ঘ কেরিয়ারে দেশের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ান ডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ১৯০০, ৮৭০১, ১১৭৭ রান করেছেন যুবি।


Click it and Unblock the Notifications
মোহনবাগান দিবসে অঞ্জন মিত্রের নামে সেরা প্রশাসকের পুরস্কার, প্রথম বছর কার হাতে এই সম্মান উঠছে


















