শুধু সৌরভ নয়, লর্ডসে ন্যাটওয়েস্টের ফাইনাল জিতে জার্সি খুলেছিলেন যুবরাজও, ছবিতে দেখুন অজানা মুহূর্ত

চলতি মাসে সৌরভের ভারতের লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ঐতিহাসিক ফাইনাল জয়ের ১৮ বছর। ২০০২ সালের ১৩ জুলাই লর্ডসে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জিতেছিল ভারত।

ন্যাটওয়েস্ট ফাইনাল জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসের স্মরণীয় ঘটনা

ন্যাটওয়েস্ট ফাইনাল জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসের স্মরণীয় ঘটনা

সেই ম্যাচ জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। সেই সঙ্গে ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসের ব্যালকনি থেকে তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জার্সি ওড়ানোর ঘটনা ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় ছবি হিসেবে দলিল হয়ে হয়েছে। ভারতের স্মরণীয় সেই ম্যাচ জয়ের ১৮ বছর পর এবার জানা গেল, শুধু সৌরভ নয় সেদিন ভারতীয় দলের আরেক ক্রিকেটারও জার্সি উড়িয়েছিলেন।

সেদিন যুবি-কাইফের শতরান পার্টনারশিপ

সেদিন যুবি-কাইফের শতরান পার্টনারশিপ

৩২৬ রান তাড়া করতে নেমে ষষ্ঠ উইকেটে মহম্মদ কাইফ ও যুবরাজ সিং ১২১ রান জুড়েছিলেন। এই পার্টনারশিপে ভর করেই ভারত ম্যাচে টিঁকে ছিল।

কাইফের অপরাজিত ৮৭ রান

কাইফের অপরাজিত ৮৭ রান

শেষ পর্যন্ত কাইফ ৮৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ ওভারে ৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে মাঠ ছেড়েছিল ভারত। ৬৩ বলে ঝড়ো ৬৯ রান হাঁকিয়ে যুবরাজ সিং কাইফকে যোগ্য সংগত দেন।

স্মৃতিচারণায় যা বললেন যুবরাজ

স্মৃতিচারণায় যা বললেন যুবরাজ

১৮ বছর আগে সেই ন্যাটওয়েস্ট সিরিজ জয়ের স্মৃতিচারণে যুবরাজ বলেছেন, 'দাদার মতো আমিও সেদিন টি-শার্ট খুলেছিলাম। ইংল্যান্ডে ঐ সময় খুব ঠান্ডা। তাই আমার টি-শার্টের নিচে সাদা শার্ট ছিল। ভাগ্যিস সেদিন আমার শার্টলেস সেলিব্রেশন কেউ নোটিশ করেনি।'

ফ্যানেরা শেয়ার করলেন যুবির শার্টলেস সেলিব্রেশন

ফ্যানেরা শেয়ার করলেন যুবির শার্টলেস সেলিব্রেশন

ন্যাটওয়েস্ট সিরিজ জয় নিয়ে যুবি স্মৃতিচারণা করতেই যুবির ফ্যানেরা ১৮ বছর আগে ম্যাচ জিতে যুবির শার্টলেস সেলিব্রেশনের মুহূর্ত শেয়ার করেছে।

আর্সেনালের কাছে হেরে প্রিমিয়ার লিগ জয়ীদের সাধের শতক হাতছাড়া

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 16, 2020, 17:47 [IST]
Other articles published on Jul 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+