নয়াদিল্লি, ২৯ মার্চ : হয়তো ভারতীয় ক্রিকেটের ভক্তরা ইতিমধ্যে বিরাট কোহলিকে নিয়ে ব্যাটিং কিংবদন্তী শচীন তেণ্ডুলকরের সঙ্গে তুলনা করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তবে বিরাট নিজে কিন্তু এখনই নিজেকে শচীনের সঙ্গে এক উচ্চতায় দাঁড় করাতে নারাজ।
চলতি টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ভারতের ম্যাচে বিরাট কোহলির খেলায় মুগ্ধ হয়েছিলেন শচীন তেন্ডুলকর। আর নিজের আনন্দ জাহির করে টুইটারে বিরাটকে 'স্পেশ্যাল' বলেছিলেন ক্রিকেট ঈশ্বর।[চটে লাল, অনুষ্কা শর্মাকে হাসির খোরাক না বানানোর সতর্কবার্তা প্রাক্তন বয়ফ্রেন্ড বিরাট কোহলির!]
তারই জবাব এদিন দিলেন বিরাট। শচীনের প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত বিরাট টুইটারেই শচীনকে ধন্যবাদ জানালেন ও বললেন, "আপনার চেয়ে কম স্পেশ্যাল আমি।"
Thank You @sachin_rt paaji. Less special than you! 😇
— Virat Kohli (@imVkohli) March 28, 2016
অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মুখের গ্রাস এদিন একাই কেড়ে নিয়েছিলেন বিরাট কোহলি। মাত্র ৫১ বলে ৮২ রান করে হাত থেকে প্রায় বেরিয়ে যাওয়া ম্যাচকে একাই ভারতের দিকে নিয়ে এসেছিলেন বিরাট। চাপযুক্ত ম্যাচে বারবার কোহলি প্রমাণ করেছেন তার নার্ভ কতটা শক্ত। সে পাকিস্তান হোক বা অস্ট্রেলিয়া, এশিয়া কাপ টি২০ হোক বা বিশ্বকাপ টি ২০। বিরাট কোহলিতে মুগ্ধ গোটা বিশ্ব। তা বলে শচীনের সঙ্গে তুলনা করার সময় যে এখনও আসেনি তা এদিন স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বিরাট। [ শচীন না কোহলি, কে সেরা? সারাদিন তর্ক অব্যাহত স্যোশাল মিডিয়ায়]
আগামী ৩১ মার্চ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত।