কলকাতা, ১৬ মার্চ : কলকাতাবাসীর কাছে তো এখবর যেন সোনায় সোহাগা। একে তো ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ যা নাকি ধর্মশালায় হওয়ার কথা ছিল তা আপাতত কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে। তার উপর আগামী ১৯ মার্চ এই ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীর জাতীয় সঙ্গীত শোনা যাবে বলিউডের শতাব্দীসেরা অভিনেতা ও কলকাতার 'জামাইবাবু' অমিতাভ বচ্চনের কন্ঠে।
টুইটারে এই সংক্রান্ত টুইটকে নিজের অ্যাকাউন্ট হ্যান্ডেল থেকে রিটুইট করে এই খবরকে নিশ্চিত করেছেন স্বয়ং বিগ বি। যদিও সিএবি সূত্রের খবর এই উদ্যোগটি আসলে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরই।
বিগ বি যেখানে ভারতের জাতীয় সঙ্গীত নিজের জলদগম্ভীর কন্ঠে পরিবেশন করবেন, তখন পাকিস্তানের তরফে জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী সফাকত আমানত আলিকে পাকিস্তানের তরফে আমন্ত্রিত করা হয়েছে পাক জাতীয়সঙ্গীত উপস্থাপন করার জন্য।
@SrBachchan to sing national anthem in India-Pakistan World T20 clash. pic.twitter.com/J5MbVFsOE8
— Amitabh Bachchan FC (@Thekkapoor) March 15, 2016