
মহম্মদ শামি
এবছর ৮টি টেস্ট ম্যাচে খেলেছেন ডানহাতি এই পেসার। এই ৮ ম্যাচে শামি ৩৩টি উইকেট নিয়েছেন। ভাইজ্যাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথম টেস্টে ৩৫ রান খরচ করে ৫ উইকেট নিয়েছিলেন শামি। সব মিলিয়ে এবছর ৮ টেস্টে খেলে শামি ৩৩ উইকেট পেয়েছেন। একবারই ৫ উইকেট শিকার করেছেন।

ইশান্ত শর্মা
এবছর ৬টি টেস্ট খেলে ইশান্ত শর্মা ২৫টি উইকেট পেয়েছেন। এবছর ২ বার পাঁচটি করে উইকেট পেয়ছেন ইশান্ত।

উমেশ যাদব
এবছর ৪টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন উমেশ যাদব। ৪টেস্টে ২৩ টি উইকেট পেয়েছেন উমেশ। একবার ৫ উইকেট পেয়েছেন উমেশ।

২০১৯ সালে ওডিআইয়ে ভারতের সেরা বোলার কারা...মহম্মদ শামি
২১টি ওডিআই ম্যাচ খেলে এবছর শামি ৪২ টি উইকেট পেয়েছেন। পাঁচ উইকেট শিকার ৩ বার।

ভুবনেশ্বর কুমার
এবছর ১৯টি ওডিআই খেলে ৩৩ উইকেট পেয়েছেন। ৫ উইকেট শিকার ২ বার।

কুলদীপ যাদব
ওডিআইয়ে এবছরের সেরা তিন বোলারের মধ্যে থাকবেন কুলদীপ যাদব। ২৩টি ওডিআই খেলেছেন কুলদীপ। পেয়েছেন ৩২ উইকেট। পাঁচ উইকেট শিকার দুবার।

টি-টোয়েন্টি ভারতের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট শিকারী
১) ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়ে শীর্ষে দীপক চাহার
২) ৯ ম্যাচে ৮ উইকেট নিয়ে দুই নম্বরে যুজবেন্দ্র চাহাল
৩) ৯ ম্যাচে ৮ উইকেট নিয়ে তিন নম্বরে ভুবনেশ্বর কুমার।


Click it and Unblock the Notifications



















