সিবিএসই ১২ ক্লাসের বোর্ডের পরীক্ষায় এমনিতেই চাপে থাকে ছাত্র-ছাত্রীরা। তারমধ্য়েই যদি আইপিএল-এ ওয়ার্নার-বেয়ারস্টোদের সামলাতে হয়, তাহলে সেই কাজটা কতটা কঠিন তা অনুমান করাই যায়। কিন্তু, দুইদিকই বেশ ভালোমতোই সামলাচ্ছেন বাংলা তথা আরসিবির লেগ স্পিনার প্রয়াস রায় বর্মন।
রবিবারই মাত্র ১৬ বছর ১৫৭ দিন বয়সে আরসিবির জার্সিতে আইপিএল-এ অভিষেক করে সবচেয়ে কম বয়সে আইপিএল খেলার রেকর্ড করেছেন তিনি। অঢিষেক ম্য়াচটা বিশেষ ভালো যায়নি। ৪ ওভারে ৫৬ রান দিয়েছেন, একটিও উইকেট পাননি। তবে দিনটা যেখানে ওয়ার্নার-বেয়ারস্টোর ছিল সেখানে একমটা হতেই পারে।
Youngest #VIVOIPL debutant at 16 for @RCBTweets 🙌
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
What was your biggest achievement at 16? #SRHvRCB pic.twitter.com/EzRaK14ISf
তবে অনেকেরই যেটা জানা নেই, আইপিএল-এর এই ভরা মরসুমেও কিন্তু প্রয়াস সমান তালে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বস্তুত, আইপিএল অভিষেকের দুদিন আগেই কল্যানি পাবলিক স্কুলের কমার্সের ছাত্রটি কলকাতায় এসেছিল ইকোনমিক্স পেপারের পরীক্ষা দিতে।
মঙ্গলবার (২ এপ্রিল)-ই আরসিবি-র খেলা রয়েছে রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে। সেই ম্য়াচে প্রয়াসের খেলাটা নিশ্চিত নয়। কিন্তু তার দুদিন পরেই তিনি আবার কলকাতায় ফিরবেন 'এন্ট্রাপ্রেনারশিপ' পেপারের পরীক্ষা দিতে। তার পরের দিন কলকাতাতেই আরসিবি খেলবে কেকেআর-এর বিরুদ্ধে। কাজেই কলকাতাতেই ফের দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
View this post on InstagramA post shared by Prayas Ray Barman (@prayas.rb) on
এই ব্যাপারে আরসিবি দল সবরকম সহায়তা করছে বলে জানিয়েছেন প্রয়াসের বাবা ডা. কৌশিক রায় বর্মন। তিনি জানান, কাজটা কঠিন হলেও প্রয়াস সামলে নিচ্ছে। তিনি আরও জানিয়েছেন, অনুশীলনে প্রয়াসকে সবসময় , বিরাট এবিডি, কার্স্টেনরা উৎসাহ দিচ্ছেন। দলে পব নেগি, ওয়াশিংটন সুন্দররা থাকতেও তাঁকে সুযোগ দেওয়ায় অনেকের মতো প্রয়াস নিজেও বিস্মিত হয়েছিলেন, তবে স্নায়ুর চাপে ভোগেননি।
প্রথম ওভারে মাত্র ৬ রান দিয়েছিলেন। কিন্তু পরের ওভার থেকেই তিনি মার খেতে শুরু করেছিলেন। প্রয়াসের বাবা বলেছেন, খেলার পর প্রয়াস তাঁকে জানিয়েছে দ্বিতীয় ওভারে বলের সেলাইয়ে ঘসা লেগে তাঁর আঙুল ছড়ে গিয়েছিল। যে কারণে গ্রিপিং-য়ে অসুবিধা হয়েছে এবং বল গুলি একটু আগে পড়েছে।