'ড্যাডিস গার্ল!' ধোনিকে সাহায্য করতে পোছনা ধরে কেরামতি খুদে জিভার!
হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল ধোনি-জিভার এই ভিডিও। ধোনির সঙ্গে তাঁর মেয়ের এই খুনসুটির মুহূর্তই এখন জোর চর্চায়।
ধোনির গাড়িপ্রেমের কথা নতুন কিছু নয়। আপনি মাহি ভক্ত হন বা নাই হন! ক্রিকেটের বাইরে মাহির বাইক ও গাড়ি প্রেমের কথা সবারই জানা। মাহির বাড়ির গ্যারাজে দেশ বিদেশ থেকে একাধিক নামী ব্র্যান্ডের গাড়ি রয়েছে। সেই সংসারেই নতুন জুড়েছে জঙ্গা নামের এক গাড়ি। মূলত দেশের সেনাবাহিনীতে এই মজবুত গাড়ি ব্য়বহার করা হয়। নিসান কোম্পানির এই আর্মি গাড়িরই সবুজ রঙের একটি এসইউভি মডেল কিনেছেন ধোনি। আর সেই গাড়ি মোছার ক্ষেত্রেই মজার কাণ্ড!
হেভিওয়েট এই গাড়িটি মোছামুছির ক্ষেত্রে ধোনিকে সাহায্য করতে এগিয়ে এসেছে খুদে জিভা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বাবা ধোনিকে গাড়ি ধুতে দেখে সবুজ স্পঞ্জ তুলে নিয়ে একেবারে সাবান ঘষে গাড়ি মুখছে শুরু করে দেয় জিভা।
নেটিজেনদের অনেকেই আবার মন দিয়ে ভিডিও দেখে লিখেছেন, 'খুদে জিভাও ধোনির মতো গাড়ি প্রেমে পরেছে। সেকরাণেই বাড়ি ফিরে স্কুলের ইউনিফর্ম ছাড়ার আগেই বাড়ির নতুন সদস্যের যত্ন নিতে শুরু করছে! '
View this post on InstagramA little help always goes a long way specially when u realise it’s a big vehicle
A post shared by M S Dhoni (@mahi7781) on