ধোনির-জিভার খুনসুটির ছবি নিয়ে বারবারই সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়। এবার বাবার জন্মদিনে গান গাইলেন জিভা। মঙ্গলবার ৩৯ এ পা রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। দেশের প্রাক্তন অধিনায়ককে ঘিরে আজ ফ্যানেদের শুভেচ্ছার ঝড়। বিরাট থেকে শাস্ত্রী, শ্রীসন্থ থেকে বীরেন্দ্র সেহওয়াগ টুইট করে ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন। মাহির স্ত্রী সাক্ষী, এদিন বয়স বাড়লেও পাকা চুলের ধোনিকে তাঁর এখন অনেক বেশি মিষ্টি ও স্মার্ট লাগে বলে ইনস্টা পোস্ট করেছেন। এসবের মাঝে জিভাই বা কেন বাদ যান!
বাবার জন্যে এবার গান ধরলেন জিভা। সুরেলা কন্ঠে মেয়ে জিভা 'কে সেরা সেরা' গান গেয়েছেন। জিভার সেই গান রেকর্ড করেছেন সাক্ষী। ইনস্টাগ্রামে যাদের যাতায়াত রয়েছে, তারা নিশ্চয় জানেন ধোনি, সাক্ষীর পর জিভার নামেও একটি অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টেই জিভার গানটি সাক্ষী আপলোড করেছেন। আর আপলোড হতে মুহূর্তেই জিভার গান এখন ভাইরাল।
View this post on InstagramThis is for my Papa ! @mahi7781 I love you ❤️
A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on
২ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওটি ধোনি ও জিভার ছবি কোলাজে তৈরি হয়েছে। জিভার গলায় কে সেরা সেরা গানের ছন্দে ভিডিওর এডিটও ফ্যানেদের মুগ্ধ করবে। সব মিলিয়ে মেয়ের থেকে এই উপহার পেয়ে ধোনি নিজেও নিশ্চয় দারুণ খুশি। করোনা সংকটের কারণে এবছর ধোনির বাড়িতে অবশ্য কোনও উদযাদন হচ্ছে না। ভাইরাসে থাবার কারণে ধোনি এখন পরিবারকে নিয়ে রাঁচির ফার্মহাউসে গৃহবন্দি রয়েছেন। তবে মেয়ের গান নিশ্চয় জন্মদিনের সেলিব্রেশন না হওয়ার ধোনির আপশোস মিটিয়ে দিয়েছে। সকালে পোষ্যদের সঙ্গে খেলা, দুপুরে পরিবারের সঙ্গে লাঞ্চ, বিকেলে ফার্মহাউসে জিভাকে নিয়ে বাইকে ঘুরে বেড়ানো ও সাক্ষীর সঙ্গে আড্ডা দিয়েই জন্মদিন কাটালেন মাহি।
ধোনির সবকটি ডাকনাম আপনি জানেন কি? দেখুন তো মেলে কিনা?