করোনার পর বায়ার্ন মিউনিখের প্রথম ম্যাচ, ফ্যানেদের মুখে হাসি ফোটাতে পারল কি লেবানডস্কিরা?

என்ன ஆச்சு பெங்களூரு அணியினருக்கு ? டெல்லியிடமும் தோல்வி

করোনা আতঙ্ক কাটিয়ে ফুটবলের মহাযজ্ঞ শুরু। পথটা দেখিয়েছিল দক্ষিণ কোরিয়ার কে লিগ। এরপর ইউরোপে জার্মানির বুন্দেসলিগা দিয়ে করোনা পরবর্তী সময় ফুটবলে প্রত্যাবর্তন। রবিবার করোনার পর মাঠে ফিরল জার্মান দল বায়ার্ন মিউনিখ।

ফাঁকা গ্যালারি

বিশ্বের অন্যতম জনপ্রিয় দল বায়ার্ন, যে দলে আবার লেবানডস্কির মতো তারকা ফুটবলার খেলেন। সেই দলের ম্যাচই ফাঁকা গ্যালারিতে। করোনা উদ্বেগের কারণে ম্যাচটি ফাঁকা মাঠে হলেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফুটবলপ্রেমীরা রবিবারের রাতে টিভির পর্দায় এই ম্যাচে চোখ রেখেছিলেন।

ম্যাচের স্কোর

করোনা-আতঙ্ক দূরে সরিয়ে বুন্দেশলিগার দ্বিতীয় দিনের ম্যাচে ফুটবলের জয়গান।ইউনিয়ন বার্লিন দলকে ২-০ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখ লিগের শীর্ষস্থানে জায়গা ধরে রাখল। গোটা পাঁচেক গোলে ম্যাচ জেতা উচিত থাকলেও দুই গোলেই বায়ার্নকে শান্ত থাকতে হয়।

গোলদাতা কারা

ম্যাচে বায়ার্নের হয়ে ৪০ মিনিটে পেনাল্টি থেকে লেবানডস্কি গোল করে দলকে ১-০ এগিয়ে দেন। এরপর ৮০ মিনিটে পাভার্দ আরও একটি গোল করে ২-০ ব্যবধান বায়ার্ন ম্যাচ জেতে। করোনা নিয়ে উদ্বেগ, ফাঁকা মাঠ! সবকিছুর মাঝেও ফুটবলের মেজাজ অক্ষত ছিল।

১৬ গোল!

করোনা পরবর্তী সময় ফুটবল শুরুর দিনে (শনিবার) কেবল একটি ম্যাচই গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। বাকি পাঁচ ম্যাচ মিলিয়ে মোট ১৬ টি গোল হয়েছে।বরুশিয়া চারবার শালকের জাল কাঁপিয়ে ৪-০ স্কোরলাইনে ম্যাচ জেতে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 18, 2020, 9:49 [IST]
Other articles published on May 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+