সন্তোষ ট্রফির মূল পর্বে বাংলা, উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচ জয় ৪-০ গোলে

அஸ்வினை வாங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

সন্তোষ ট্রফির মূলপর্বে চলে গেল বাংলা দল। পূর্বাঞ্চলের যোগ্যতা নির্ণায়ক পর্বে উড়িষ্যাকে এদিন ৪-০ গোলে হারাল বাংলা।

মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে গেলে বাংলাকে এদিন শুধু ম্যাচ জিতলেই হত না, সেই সঙ্গে গোলাপার্থক্যে এগোতে হত। অন্তত ৪ গোলে ম্যাচ জিতলে তবেই মূল পর্বে যেতে পারত বাংলা। সমীকরণ কঠিন হওয়ায় মাঠে নামার আগেই চাপে ছিল বাংলা দল।

ম্যাচে অবশ্য দারুণ খেলে অসম্ভবকে সম্ভব করে দেখার অর্জুনরা। শেষ পর্যন্ত ৪-০ গোলেই ম্যাচ জিতে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে বাংলা দল সন্তোষ ট্রফি ২০১৯ এর মূল পর্বে খেলার টিকিট অর্জন করে নিল। বাংলার ম্যাচ জয়ের পর উড়িষ্যা, বাংলা ও বিহার তিন দলেরই পয়েন্ট সংখ্যা ৩। যদিও গোল পার্থক্যে এগিয়ে থেকে মূলপর্বে গেল রঞ্জন ভট্টচার্যের দল।

বাংলার হয়ে এদিন অর্জুন টুডু হ্যাটট্রিক করেন। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে ৩টি গোল করে বাংলা। এর আগের ম্যাচে বিহারের কাছে ০-১ গোলে হেরেছিল বাংলা দল।

এদিন ম্যাচের ৮ মিনিটে অর্জুনের গোলে এগিয়ে যায় বাংলা। নবির কর্নার থেকে ফরিদের শট, সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন অর্জুন। প্রথমার্ধে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে বাংলা। দ্বিতীয়ার্ধে এরপর হ্যাটট্রিক সম্পূর্ণ করেন অর্জুন। সব মিলিয়ে ৪-০ গোলে ম্যাচ জিতে তিন পয়েন্ট তুলে নেয় বাংলা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 26, 2019, 17:20 [IST]
Other articles published on Sep 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+