
ইস্টবেঙ্গলে বিনিয়োগ নয়
আর্থিক সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল ক্লাবে তারা যে বিনিয়োগ করছে না এবং ভবিষ্যতেও করার ইচ্ছা নেই, সে কথা সাফ জানিয়েছে দিয়েছে বেঙ্গালুরু এফসি। ইস্টবেঙ্গল আইএসএল খেলুক, তা অবশ্য চায় সুনীল ছেত্রীর দল। তাতে টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে বিশ্বাস বেঙ্গালুরু এফসির সিইও মান্দার তামহানে। তবে এ ব্যাপারে যা করার ইস্টবেঙ্গলকেই করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

পার্থ জিন্দালের বার্তা
আইপিএলের অন্যতম দল দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান তথা আইএসএল ক্লাব বেঙ্গালুরু এফসির মালিক পার্থ জিন্দাল ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা দেন। লাল-হলুদকে আইএসএল খেলার জন্য আহ্বান জানিয়েছেন শিল্পপতি জিন্দাল। এতে ভারতীয় ফুটবলের বৃত্ত সম্পন্ন হবে বলেও টুইটারে লিখেছেন বেঙ্গালুরু এফসির সিইও।

ইস্টবেঙ্গল বনাম কোয়েসের দ্বন্দ্ব
সূত্রের খবর, কোয়েসের পাঠানো বিচ্ছেদ সংক্রান্ত চুক্তির কাগজপত্র বা টার্মিনেশন অফ এগ্রিমেন্টে সই করে ফেলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। সেই চুক্তিপত্র নাকি কোয়েসের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে বলে খবর। এরপর ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস ফিরে পাওয়া শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাক জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসের শেষেই ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার ইচ্ছা ছিল তাঁদের। সেই মতো বিচ্ছেদ সংক্রান্ত চুক্তির কাগজপত্র বা টার্মিনেশন অফ এগ্রিমেন্ট লাল-হলুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি বেঙ্গালুরুর ওই লগ্নিকারী সংস্থার কর্ণধারের। ইস্টবেঙ্গলই নাকি সেই চুক্তিপত্রে সই করেনি বলে জানিয়েছিলেন আইজ্যাক।

লাল-হলুদের পাশে বাজাজ
স্পোর্টিং রাইটস হাতে না পাওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কোয়েসের হাতেই থাকবে। সেই শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন ২০১৭-১৮ মরশুমের আই লিগ জয়ী ক্লাব মিনার্ভা এফসি তথা মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জিত বাজাজ। মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জিত বাজাজ জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে কোয়েসের সঙ্গে তাঁদের কথা অনেকটাই এগিয়েছে। আইনি কাগজপত্র তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাবের ওই শিল্পপতি। বলেছেন, ইস্টবেঙ্গল ও কোয়েসের পাকাপাকি বিচ্ছেদ জন্য তিনি অপেক্ষা করছেন।


Click it and Unblock the Notifications



















