ফুটবলারদের করোনা, মাঠে বল গড়ানোর আগেই সংকটে বুন্দেসলিগা, কোয়ারেন্টাইন ট্রেনিং ক্যাম্পের ভাবনা

করোনাভাইরাস মহামারির বাধা পেরিয়ে ফুটবল শুরুর আগেই জোর ধাক্কা। করোনা ধাক্কা সামনে জার্মানিতে সংক্রমণের মাত্রা ধীরে ধীরে নিন্মমুখী, তাই ফুটবল দিয়েই স্বাভাবিক ছন্দে ফেরার তোড়জোড় চলছিল। এর মাঝেই মহাসংকটে জার্মান ফুটবল সংস্থা।

কবে শুরু বুন্দেসলিগা

কবে শুরু বুন্দেসলিগা

ফুটবল দুনিয়ায় করোনা সংকট কাটিয়ে সবার আগে জার্মানির বুন্দেসলিগা মাঠে ফেরার কথা জানিয়েছিল। ৯ মে খেলা শুরুর আশার কথা শুনিয়েছিল বুন্দেসলিগা কর্তৃপক্ষ।

অনুশীলনে শুরু করে মহাসংকট

অনুশীলনে শুরু করে মহাসংকট

অনুশীলন শুরু করতে না করতেই এফসি কোলন ক্লাবের তিন সদস্যের করোনা পজিটিভ ধরে পড়েছে।যারপর ফুটবল মহলে আবার উদ্বেগ তৈরি হয়েছে। সেই সঙ্গে এখনই ফুটবল শুরু হওয়া উচিত কিনা, সেই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে।

তিনজনের করেনা

তিনজনের করেনা

বৃহস্পতিবার কোলন এফসি ক্লাবের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। পরদিন এক বিবৃতিতে ক্লাবটির পক্ষ থেকে তিনজনের শরীরে ভাইরাস সংক্রমণের মিলেছে বলে জানানো হয়েছে। তাদের কারও শরীরে কোনো উপসর্গ অবশ্য দেখা যায়নি বলে খবর। দুই ফুটবলার ও এক সাপোর্ট স্টাফ ভাইরাসে সংক্রমিত বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোয়ারেন্টাইন ট্রেনিং ক্যাম্পের ভাবনা

কোয়ারেন্টাইন ট্রেনিং ক্যাম্পের ভাবনা

তিনজনের করোনা পিসিটিভ ধরা পড়ার পরই ক্লাবে কোয়ারেন্টাইন ট্রেনিং ক্যাম্প শুরুর করা নিয়ে ভাবা হচ্ছে বলে জানানাে হয়েছে। সেক্ষেত্রে ফুটবলারদের নিয়ে ছোট ছোট গ্রুপ তৈরি করে ট্রেনিং করা হবে বলে ক্লাবে পরিকল্পনা নিয়েছে।

পুরোপুরি নির্মূল নয় করোনা

পুরোপুরি নির্মূল নয় করোনা

ইউরোপে করোনার প্রভাব কিছুটা কমলেও এখন পুরোপুরি নির্মূল হয়ে যায়নি। তিন ফুটবলারের সংক্রমণের খবর প্রকাশ পেতে সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে । তবে অনুশীলনে ও খেলার মাঠে সতর্কতার মাধ্যমে মাঠে ফুটবল শুরুর চেষ্টা চালাচ্ছে ইউরোপ।

কেন ব্যাটসম্যান বিরাট কোহলির থেকে রোহিত শর্মাকে এগিয়ে রাখলেন গৌতম গম্ভীর?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 4, 2020, 15:34 [IST]
Other articles published on May 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+