|
প্রথমার্ধ
ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোল করে। ৩৭ মিনিটে তুহিন শিকদারের গোলে এগিয়ে যায় কালীঘাট। পিছিয়ে পড়লেও ইস্টবেঙ্গল অবশ্য নিজেদের উপর চাপ তৈরি করেনি। চার মিনিটের মধ্যে জুয়ান মেরার কর্নার থেকে ফিরতি বলে গোল করে লাল-হলুদকে সমতায় ফেরান বিদ্যাসাগর সিং।

চার গোলের হাড্ডহাড্ডি দ্বিতীয়ার্ধ
দ্বিতীয়ার্ধে এরপর চার গোলের ম্যাচ। মরিয়া ইস্টবেঙ্গল ৬০ মিনিটে গোলের দরজা খোলে। পিন্টু মাহাতোর শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দিয়ে আত্মঘাতী গোল করে বসে কালীঘাট। পাঁচ মিনিট পর(৬৫মি) এরপর জুয়ান মেরার থেকে বল পেয়ে গোল করেন স্যান্টোস কোলাডো। ৩-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
|
শেষ দশ মিনিটে দুটি গোল
শেষ দিকে ৮২ মিনিটে এরপর আক্রমণে ঝড় তুলে কালীঘাটের হয়ে ব্যবধান কমান রাকেশ পাসোয়ান। হাড্ডাহাড্ডি লডা়ইয়ে শেষ মুহূর্তে ম্যাচ জমিয়ে দিলেও কালীঘাট শেষ পর্যন্ত জয় পায়নি।
ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ৮৩মিনিটে বোরহার বাড়ানো বলে নিজের দ্বিতীয় ও ইস্টবেঙ্গলের চতুর্থ গোল করে কালীঘাটের কফিনে শেষ পেরেক পুঁতে দেন কোলাডো। ইস্টবেঙ্গল ম্যাচ জেতে ৪-২ ব্যবধানে।


Click it and Unblock the Notifications


















