পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষস্থানে উঠে এল মহামেডান

ঘরের মাঠে পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষস্থানে উঠে এল মহামেডান। এদিন জোডা় গোলে ম্যাচ জিতল সাদা কালো ব্রিগেড।

মহামেডানের হয়ে দ্বিতীয়ার্ধে গোল দুটি করলেন করিম ওমেলোজা ও সান্দে। এই ম্যাচ জয়ের ফলে ১০ ম্যাচ শেষে মহামেডানের পয়েন্ট দাঁড়াল ১৯। ১৯৮১ সালের পর ফের ঘরোয়া লিগ জয়ের হাতছানি মহামেডানের সামনে।

এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে পিয়ারলেস। ১৭ পয়েন্ট ইস্টবেঙ্গলেরও। সেকারণে তাদেরও লিগ জয়ের সুযোগ থাকছে।

এদিন ম্যাচের শুরুতে অবশ্য পিয়ারলেসের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। পোনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন জিতেন মুর্মু। কার্ড সমস্যার জন্য এদিন পিয়ারলেস দলের বাইরে ছিলেন ক্রোমা।

প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে এগিয়ে যায় মহামেডান। সাদা কালো ব্রিগেডের হয়ে বক্সের বাইরে থেকে গোল করে দলকে এগিয়ে দেন দলের বিদেশি ফুটবলার ওমোলজা। ডান পায়ের শট পোস্টের বাঁ-দিকে রেখে পিয়ারলেসের জাল কাঁপান ওমোলজা। তীর্থঙ্করের বাড়ানো লম্বা ক্রস থেকে ৬৯ মিনিটে প্রায় একরকম গোলে ব্যবধান ২-০ করে দেন সান্দে। ম্যাচে এরপর আর কোনও গোল হয়নি। মহামেডান ম্যাচ জেতে ২-০ ব্যবধানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, September 23, 2019, 17:26 [IST]
Other articles published on Sep 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+