|
ম্যাচর আপডেট
বাগানের হয়ে দুটি করে গোল করেছেন ভি পি সুহের ও ব্রিটো পি এম। ম্যাচের সেরা হয়েছেন ব্রিটো। ম্যাচ শুরুর দু'মিনিটের মাথাতেই মোহনবাগানকে এগিয়ে দেন সুহের। দ্বিতীয়ার্ধে এরপর বাগানের তিন গোল। ৬৮ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন সুহের। ৭৮ ও ৯৩ মিনিটে পরে জোড়া গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ব্রিটো।

তিন নম্বরে উঠে এলে মোহনবাগান
শেষ ম্যাচে মহামেডানের কাছে হেরে বসেছিল মোহনবাগান। এরপর এদিন পয়েন্ট টেবিলের ১০ নম্বরে থাকা সহজ প্রতিপক্ষ সার্দানের বিরুদ্ধে জয়ের পর ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল মেনিরার্স।

একনজরে পয়েন্ট টেবিল
এদিন জয়ের ফলে লিগ এখনও ওপেন। ১০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে টেবিল টপার মহামেডান। ৯ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে দু'নম্বরে পিয়ারলেস। ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে মোহনবাগান। মোহনবাগানের থেকে এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে চারে ইস্টবেঙ্গল।


Click it and Unblock the Notifications



















