কলকাতা লিগের মাঝপথেই চতুর্থ বিদেশি ঠিক করে ফেলল মহামেডান স্পোটিং ক্লাব। লিয়ন্স ডোডোজের পরিবর্তে ঘানার তরুণ স্ট্রাইকার ফিলিপ আদজা তাতেহকে সই করাল কলকাতার তৃতীয় প্রাধন।
প্রাক মরসুম প্রস্তুতিতেই গোড়ালিতে চোট পান ডোডোজ। এর পরই কলকাতা লিগে অনিশ্চিত হয়ে পড়েন তিনি। তাঁকে ছেড়ে সঙ্গে সঙ্গে নয়া বিদেশি স্ট্রাইকার পেতে ঝাঁপায় লাল সরণীর ক্লাবটি। কিন্তু ভাল মানের স্ট্রাইকার পাওয়ার কারণে তিন বিদেশিকে নিয়েই কাজ চালাতে হয় মহামেডানকে।
এরই মাঝে লিগের বেশ কয়েকটি ম্যাচে পজিটিভ স্ট্রাইকারের অভাবে সমস্যায় পড়তে সাদা-কালো ব্রিগেডকে। হারেরও মুখ দেখতে হয় রঘু নন্দীর দলকে।
তবে, সমস্যার আর না বাড়ে সে কারণে তড়িঘড়ি ঘানার এই তরুণ স্ট্রাইকারকে সই করাল মহামেডান স্পোটিং। আজ আইএফএ-এর দফতরে গিয়ে ফিলিপ আদজা তাতেহকে নথিভুক্ত করিয়ে নেয় মহামেডান।