শহরে চলে এল মহামেডানের নয়া গোলমেশিন

শহরে চলে এলেন মহামেডানের নতুন গোলমেশিন প্রিন্সউইল এমেকা ওলারিচে। আজ সকালেই কলকাতায় পা রাখেন তিনি।

গত বছর দ্বিতীয় ডিভিশন আই লিগে নজর কাড়া প্রিন্স আশাবাদী সাদা-কালো জার্সিতে নিজেকে মেলে ধরার বিষয়ে। গত মরসুমে ট্রাউয়ের হয়ে ১১টি ম্যাচে আটটি গোল করেছিলেন প্রিন্স।

কলকাতায় খেলতে আসার বিষয়ে প্রিন্স বলেন, 'মহামেডানের অফার আমার পক্ষে নাকচ করা সম্ভব হয়নি আর তাই কলকাতায় খেলতে আসা। আমি এক জন স্ট্রাইকার। আমার কাজ গোল করা। যদি গোল করার সুযোগ আমি পাই, তাহলে আমি গোল করবই। আমি শুধু আমার কাজটা করতে চাই।'

ট্রাউয়ের হয়ে দারুণ সময়ে কাটালেও, কলকাতায় নতুন ইতিহাস রচনা করতে চান প্রিন্সউইল। এদিন বিমানবন্দরে নেমেই জানিয়ে দেন এই নাইজেরীয় তারকা।

[আরও পড়ুন:অগস্টের প্রথম সপ্তাহেই মাঠে নামতে পারে তিন প্রধান, জেনে নিন কবে হচ্ছে মরসুমের প্রথম ডার্বি]

প্রিন্সউইলের সব থেকে বড় সম্পদ তাঁর ড্রিবল করার ক্ষমতা। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে তাঁর গতি এবং পায়ের কাজ যে কোনও প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে। মূলত ডান পায়ের ফুটবলার প্রিন্সউইল পছন্দ করেন বাঁ দিক দিয়ে আক্রমণ করতে।

[আরও পড়ুন:ফুটবলে ফের নয়া ড্র এশিয়ান গেমসে, কতটা রয়েছে ভারতের সম্ভবনা, জেনে নিন]

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 24, 2018, 18:33 [IST]
Other articles published on Jul 24, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+