লিগ শুরু আগেই তারকা বিদেশীর সই মহামেডানে

ডোডোজ চোট পাওয়ার পরই তড়িঘড়ি লিগ শুরুর আগেই তাঁর বদলি ঠিক করে ফেলল মহামেডান স্পোটিং। নাইজেরীয় গোলমেশিন স্টিফেন হ্যারিকে সই করাল মহামেডান।

বেশ কিছু দিন ধরেই মহামেডানের সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করছিলেন স্টিফেন। অনুশীলনেই তাঁকে চোখে ধরে মহামেডান কোচ রঘু নন্দীর। পরে মেডিক্যাল টেস্ট পাস হওয়ার পরই তাঁকে সই করাল লাল সরণী ক্লাবটি।

কলকাতা ফুটবলে স্টিফেন হ্যারি নতুন মুখ হলেও ভারতীয় ক্লাব ফুটবলের সঙ্গে বেশ কয়েক বছর যুক্ত তিনি। ২০১২ সালে প্রথম ভারতে আসেন স্টিফেন। দিল্লি সুপার লিগে শাহদরা এফসির হয়ে সই করেন স্টিফেন। এর পর একে একে খেলেছেন ইন্ডিয়ান ব্যাঙ্ক, গ্যাংটক হিমালয়ান এফসি এবং দিল্লি ইউনাইটেডে। ২০১৭/১৮ মরসুমে শিলং প্রিমিয়ার লিগে রাংদাজিদ ইউনাইটেডের হয়ে খেলেন তিনি। রাংদাজিদের হয়ে ১৪ ম্যাচে ১১টি গোলও করেছিলেন তিনি।

ডোডোজের পরিবর্তে সাদা-কালোর জার্সিতে খেলার সুযোগ পাওয়া স্টিফেন বলেন, 'দীর্ঘ দিন ধরে আমি ডোডোজকে চিনি। ও শীঘ্রই সম্ভব সুস্থ হয়ে উঠুক, একটাই কামনা করি। ওর মতো প্লেয়ারের পরিবর্তন হিসেবে খেলাটা সত্যিই খুব কঠিন কাজ কিন্তু আমি তৈরি দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য।'

২০১৫-১৬ মরসুমে দ্বিতীয় ডিভিশন লিগে গ্যাংটক হিমালায়ান্সের হয়ে খেলেছিলেন ডোডোজ এবং স্টিফেন।

৫ অগস্ট ঘরের মাঠে এফসিআই-এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করছে মহামেডান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 2, 2018, 14:39 [IST]
Other articles published on Aug 2, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+