রেনবোর বিরুদ্ধে কষ্টার্জিত জয় মহামেডান স্পোটিংয়ের

জয়ের ছন্দে ফিরল মহামেডান স্পোটিং। বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গণে রোনবো এসি-কে ১-০ গোলে হারিয়ে ফের স্ব-মহিমায় ফিরে এল রঘু নন্দীর দল।

লিগের প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচেই ছেলে রাজদীপ নন্দীর এরিয়ানের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে রঘুর মহামেডান।

কলকাতা ফুটবলে তৃতীয় প্রধানের দায়িত্ব নিয়ে তাই দ্বিতীয় ম্যাচেই আটকে যাওয়ায় স্নায়ুর চাপ অনেকটাই বেড়ে গিয়েছিল রঘুর। এছাড়া এমনিতেই মহামেডান কর্মকর্তাদের স্বভাবই রয়েছে, দল খারাপ খেললেই কোচকে বিতারিত করা।

অতীতেও দেখা গিয়েছে কী ভাবে বিশ্বজিত ভট্টাচার্য, মৃদুল বন্ধ্যোপাধ্যায়ের মতো কোচকে সারিয়ে দিয়েছে সাদা-কালো কর্মকর্তারা। ফলে নিজের চাকরি বাঁচানোটাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল রঘুর কাছে। অন্য দিকে, মহামেডানকেও যে কোনও মূল্যে জিততে হত এই ম্যাচ। কারণ এই ম্যাচ থেকে পয়েন্ট খোয়ালে লিগের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়তে হত ভারতীয় ফুটবলের ঐতিহ্যশালী এই দলকে।

মাস্ট উইন ম্যাচে হাসি মুখে মাঠ ছাড়ল মহামেডান। তবে, এদিন মহামেডানের ফুটবলারদের মুখে চওড়া হাসিটা থাকত না, যদি না ম্যাচের ৭৫ মিনিটে মহামেডানের হয়ে অসাধারণ গোলটি করতেন সুমিত দাস।

ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন সুমিত। এই ম্যাচে জয়ের ফলে লিগ তালিকার তৃতীয়স্থানে উঠে এল লাল সরণীর ক্লাবটি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 11, 2018, 22:02 [IST]
Other articles published on Aug 11, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+