ফাইনালের টিকিট প্রায় পাকা করে নিল চেন্নাইয়ান এফসি, প্রথম সেমিফাইনালে বিধ্বস্ত গোয়া

আইএসএলের লিগ পর্যায়ে এক নম্বর হিসেবে শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট হাসিল করে নিয়েছিল গোয়া। কিন্তু এই আইএসএলে তাঁদের প্রথম সেমিফাইনাল চেন্নাইয়ের কাছে বিধ্বস্ত হয়ে ফাইনালের টিকিট পাওয়াই দুরুহ হয়ে গেল তাদের। নিজেদের ঘরের মাঠে গোয়াকে ৪-১ গোলে পর্যুদস্ত করে ফাইনালের টিকিট প্রায় পাকা করে নিল চেন্নাইয়ান এফসি।

আইএসএলের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল গোয়া ও চেন্নাইয়ান এফসি। প্রথমার্ধের খেলা গোল শূন্য ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেন্নাই ঝাঁজালো আক্রমণ শানাতে শুরু করে। একের পর এক আক্রমণে বিধ্বস্ত হয়ে যায় গোয়ার রক্ষণ। এরই মধ্যে ৫৪ মিনিটে প্রথম গোল চেন্নাইয়ান এফসির।

লুসিয়ান গোয়ান গোল করে চেন্নাইনান এফসিকে এগিয়ে দেন। তারপর থেকেই প্রচুর ওপেন সুয়োগ আসতে থাকে চেন্নাইয়ানের কাছে। ৬১ মিনিটে অনিরুদ্ধ থাপা, ৭৭ মিনিটে এলি সাবিয়া, ৭৯ মিনিটে লালিয়ানজুয়ালা চাঙতে পরপর গোল করে গোয়াকে ব্যাকফুটে ঠেলে দেয়।

চেন্নাইয়ান এফসির চার গোলের ব্যবধান যখন তাঁদের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছিল, তখনই কাউন্টার অ্যাটাক থেকে গোয়ার পক্ষে একটি গোলের ব্যবধান কমান সাভায়ার গামা। ৮৫ মিনিটের মাথায় বিপক্ষের মাঠে এই গোলের ফলে ফিরতি লিগে সুবিধা পেতে পারে গোয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 29, 2020, 21:29 [IST]
Other articles published on Feb 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+