১২ বছর পর কোপা জিততে মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ কে, খেলা কখন, কোথায় ,জেনে নিন

মধ্যরাতে কোপা ফাইনাল। মুখোমুখি ব্রাজিল-পেরু। ১২ বছর পর কোপা চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ব্রাজিলের।

ম্যাচ কোথায়, কখন? ভারতীয় সময় কখন দেখবেন

ম্যাচ কোথায়, কখন? ভারতীয় সময় কখন দেখবেন

সেট দ্য আলার্ম! ভারতীয় সময় মধ্যরাতে কোপা ফাইনালের মহারণ। ভারতীয় সময় রবিবার মধ্যরাতে ১টা ৩০ মিনিটে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামছে ব্রাজিল-পেরু।

১২ বছরের ট্রফি খরা কাটানোর লড়াই ব্রাজিলের

১২ বছরের ট্রফি খরা কাটানোর লড়াই ব্রাজিলের

শেষবার ২০০৭ সালে আর্জেন্তিনাকে ৩-০ হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এরপর শেষ ১২ বছরে আর কোপার ফাইনাল খেলা হয়নি সেলেকাওদের।

৯ নম্বর কোপা জয়ের হাতছানি ব্রাজিলের

৯ নম্বর কোপা জয়ের হাতছানি ব্রাজিলের

এর আগে ৮ বার কোপা চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। পেরুকে হারাতে পারলে নবম বারের জন্য কোপা চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ব্রাজিলের।

৪৪ বছর পর কোপা জয়ের হাতছানি পেরুর

৪৪ বছর পর কোপা জয়ের হাতছানি পেরুর

শেষবার ১৯৭৫ বারে কোপার ফাইনাল জিতেছিল পেরু। সেবার কলম্বিয়াকে হারিয়ে ফাইনাল জিতেছিল দক্ষিণ আমেরিকার এই দেশ। এবার ব্রাজিলকে হারাতে পারলে ৪৪ বছর পর কোপা জয়ের হাতছানি পেরুর। চ্যাম্পিয়ন হলে এটি পেরুর তৃতীয় কোপা জয় হবে। ১৯৩৯ ও ১৯৭৫ সালে কোপা জিতেছিল পেরু।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 7, 2019, 17:47 [IST]
Other articles published on Jul 7, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+