পেরুর কাছে হেরে কোপা আমেরিকার আসর থেকে ছিটকে গেল উরুগুয়ে।
নির্ধারিত সময় পর্যন্ত দুই দলই গোলের দেখা না পেলে ম্যাচ পেনাল্টিতে গড়ায়। সেখানেই বাজিমাত করে পেরু। শুটআউটে ৫-৪ গোলে ম্যাচ জিতে কোপার সেমিফাইনালে পৌঁছে গেল পেরু। কোপার শেষ চারের লড়াইয়ে ৪ জুলাই চিলির বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা। ৩ জুলাই অন্য সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খেলবে আর্জেন্তিনা।
🇧🇷🇦🇷🇨🇱🇵🇪
— B/R Football (@brfootball) June 29, 2019
Four left in Brazil 🌞#CopaAmerica pic.twitter.com/Dv0lZA7Teg
ম্যাচে উরুগুয়ে তিনবার বিপক্ষের জাল কাঁপালেও তা ভার প্রযুক্তির চেকিংয়ে বাতিল হয়। সেই সঙ্গে পেনাল্টি শুটআউটে উরুগুয়ের হয়ে গোল মিস করেন সুয়ারেজ। শুটআউটের শুরুতেই পেরুর গোলকিপার ডান দিকে ঝুঁকে বুক দিয়ে সুয়ারেজের শট বাঁচিয়ে দেন। ফলে শুটআউটে শুরু থেকে পিছিয়ে পড়ে উরুগুয়ে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে ম্যাচ জেতে পেরু। কোয়ার্টারে ম্যাচ হেরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন সুয়ারেজ।
In case anyone is wondering what this is about... Suarez took the first penalty for Uruguay in their #CopaAmerica quarter final against Peru and missed. He’s the only one that missed, so Uruguay are OUT! pic.twitter.com/4fNhc0yJB0
— Couch Nish (@CouchNish) June 29, 2019
Luis Suárez is devastated!
— Watch Copa América 2019 live on Premier Sports 📺 (@PremierSportsTV) June 29, 2019
It was his penalty miss that has seen Peru through to the #CopaAmerica Semi Final! 💪 pic.twitter.com/Z294HGUGOj
Luis Suarez, the only player to miss a penalty, is comforted by his Uruguay team-mates 😭
— Goal (@goal) June 29, 2019
🇺🇾 ❌⚽⚽⚽⚽
🇵🇪 ⚽⚽⚽⚽⚽#CopaAmerica pic.twitter.com/SL43kKq7l6
প্রসঙ্গত গ্রুপের ম্যাচে ব্রাজিলের কাছে পেরুর গোলকিপার পেন্ড্রো গালেসে পাঁচ গোল হজম করেছিলেন। সেই গোলকিপারই এদিন সুয়ারেজের পোনাল্টি আটকে নায়ক বনে যান।