
করোনা আবহে ফুটবলে ধাক্কা
কিন্তু এখনও দুই ক্লাবের কর্তাদের নিয়ে কোনও বোর্ড তৈরি হয়ে ওঠেনি। করোনা আবহে ফাঁকা মাঠে আইএসএল ফাইনাল অন্যদিকে আই লিগ স্থগিতের পর পয়েন্টের বিচারে এগিয়ে থাকায় মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করে গত মরসুম শেষ হয়েছিল। এরপর করোনার করাল গ্রাসে ভারতীয় খেলাধুলোর জগৎ বন্ধ থাকায় বোর্ড মিটিংয়ের জন্যে দুই ক্লাবের সদস্যদের নিয়ে বোর্ড তৈরিও হয়ে ওঠেনি।

কবে বৈঠক হওয়ার কথা ছিল
আগে জানা গিয়েছিল ৮ বা ১০ জুন কর্তারা বৈঠকে বসতে পারেন। কিন্তু এখন দেশে করোনা আরও ভয়ংকর রূপ নিয়েছে। ভারতে ভাইরাসে আক্রান্ত প্রায় ২ লক্ষ মানুষ। যে পরিস্থিতিতে করোনা ধাক্কায় বৈঠক আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা।

জুনের মিটিংয়ে কী কী নিয়ে আলোচনা
জুনের এই মিটিংয়ে নতুন ক্লাবের নাম, জার্সির রঙ, লোগো নিয়ে সিদ্ধান্তে আসার কথা ছিল। দুই ক্লাবের পক্ষ থেকে নতুন ক্লাবের প্রথম বোর্ড মিটিংয়ে ফ্যানেদের সব কৌতুহল দূর করা হবে বলে জানিয়ে রাখা হয়েছিল। কিন্তু জুনের শুরুতেও দেশে করোনা পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় বৈঠক ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পিছিয়ে কবে
জুন মাসে পরিস্থিতির উপর নজর কেড়ে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্তে আসা না গেলে দুই ক্লাব জুলাই থেকে পথ চলা শুরু করতে পারে।


Click it and Unblock the Notifications
সোশ্যাল মিডিয়ায় প্রতীক বিকৃতির চেষ্টার অভিযোগে পুলিশের দ্বারস্থ মোহনবাগান


















