
ইউরোপের ১০টি লিগের হাল হকিকত
ইউরোপের বিভিন্ন ফুটবল ফেডারেশন করোনা পরবর্তী সময় ফুটবল শুরুর দিন জানিয়েছে।যে সব দেশ দেশে এখন নিশ্চিত দিন জানিয়েছে তাদের মধ্য চেক রিপাবলিক, ডেনমার্ক ও সার্বিয়ায় এমাসেই ফুটবল শুরু হওয়ার কথা।

মে মাসে কোন লিগগুলি শুরু হচ্ছে
চেক রিপাবলিকে ফুটবল শুরু ২৩ মে। ২৮ মে ডেনমার্কে ফুটবল শুরু বলে জানানো হয়েছে। অন্যদিকে ৩০ মে সার্বিয়াতে করোনা পরবর্তী সময়ের ফুটবলে ঢাকে কাঠি।

জুনে কোন কোন লিগ শুরু
অস্ট্রিয়াতে ফুটবল শুরু হচ্ছে ২ জুন। পর্তুগালে শুরু হচ্ছে ৪ জুন, স্লোভানিয়াতে ৫ জুন ফুটবল শুরু। ক্রোয়েশিয়াতে লিগ শুরু ৬ জুন। টার্কিতে শুরু হচ্ছে ১২ জুন।

মধ্য জুনে লিগ শুরু
নরওয়েতে ১৬ জুন ও রাশিয়াতে ২১ জুন ফুটবল লিগ শুরু হতে চলেছে। ফিনল্যান্ডে আরও পরে ১ জুলাই লিগ শুরু হবে।

একনজরে সম্ভাব্য দিন জানিয়েছে যে কটি লিগ
গ্রিসে ৬ জুন, পোল্যান্ডে ২৯ মে, রোমানিয়াতে ২৭ মে, সুইজারল্যান্ডে ২০ জুন লিগ শুরু হতে পারে বলে জানানো হয়েছে।

প্রিমিয়ার লিগ
জুনের মাঝামাঝি সময় প্রিয়িয়ার লিগ শুরু হবে বলে জানানো হয়েছে। লিগ শুরু নিয়ে সিদ্ধান্তে আসার আগে প্রিমিয়ার লিগের তিন ক্লাবে ৬ জনের করোনা আক্রান্তের খবর মিলেছে।

লা-লিগা
ফুটবল শুরু নিয়ে লিগ কমিটির সঙ্গে স্পেনের সরকারের বিস্তর আলোচনার পর ১২ জুন সম্ভবত লা-লিগায় বল গড়াতে চলেছে।

সিরি এ
১৪ জুন পর্যন্ত ইতালিতে খেলাধুলোর জগতে তালা। এরপরই লিগ শুরু হতে পারে। নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।


Click it and Unblock the Notifications



















