করোনা থাবায় ঘরে বাইরে চাপে ফুটবল দল, ইউরোপে মহামারী শুরু,অগত্যা চিনেই ফিরছে উহান

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு... திரும்பி வந்த தோனி !

বিশ্বজুড়ে করোনা মহামারী প্রতিরোধে প্রতিটি দেশের রাতের ঘুম উড়েছে। এই পরিস্থিতি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে চিন। চিনের উহান প্রদেশ থেকে এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে চিনে ক্রীড়াজগতের অনেক দলই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিল। চিন ছাড়িয়ে এখন বিশ্বের অনান্য দেশে এই মহামারীরে প্রার্দুভাব প্রাণনাশের আশঙ্কা তৈরি করেছে। পাল্টা এই সমস্যার সামনে পরে এখন বিদেশ থেকে ফের দেশে ফিরছে চিনা দল ও খেলোয়াড়রা। আন্তর্জাতিক মিডিয়া সূত্রে এমন খবরই পাওয়া গিয়েছে।

স্পেন থেকে চিনে ফিরছে উহান ফুটবল দল

স্পেন থেকে চিনে ফিরছে উহান ফুটবল দল

তথ্য বলছে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি চিনা সুপার লিগ শুরু হওয়ার কথা ছিল। উহান প্রদেশে করোনার প্রকোপে মৃত্যুর ঘটনা শুরু হওয়ার পর টুর্নামেন্ট স্থগিত হয়। লিগ পিছিয়ে সম্ভবত চলতি বছরের মে মাসে হতে পারে। সেটাও রুদ্ধদ্বার ম্যাচ করার ভাবনায় প্রশাসন। এই পরিস্থিতিতে চাইনিজ ফুটবল দল উহান ঝাল চিন থেকে স্পেনে ঘাঁটি তৈরি করে। প্রাক মরসুম প্রস্তুতির জন্য দেড় মাস স্পেনে থেকেছে উহান। এবার ইউরোপে করোনা মহামারির আকার ধারণ করায় ঘরে বাইরে চাপে উহান ফুটবল দল।

সংকটে ভীত ফুটবলার যা জানালেন

সংকটে ভীত ফুটবলার যা জানালেন

চিনা প্রিমিয়র লিগের উহান দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিও ব্যাপ্তিস্টাও জানিয়েছেন, ফুটবল ক্লাবগুলি এখন মহাসমস্যায় পড়েছে। চিনে করোনা মহামারীর আকার ধারণ করায় স্পেনে পালিয়ে আসা হয়েছিল। চিনের চেয়েও এখন ইউরোপে করোনা আরও বেশি প্রভাব ফেলেছে। প্রতিদিন ইউরোপের বিভিন্ন প্রান্তে লোক মরছে। এই পরিস্থিতি প্রাণের ঝুঁকি নিয়ে এখানে থাকা কখনও নিরাপদ নয়। সেকারণেই ফের চিনে ফিরে যেতে হচ্ছে।

চিনের ফেরার পথ সহজ নয়

চিনের ফেরার পথ সহজ নয়

চিনের আসার পথও সোজা নয়। এই মুহূর্তে বিশ্বজুড়ে ভিসা নীতি নিতে সবাই সচেতন।বিদেশ থেকে কাউকেই সহজে দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। করোনার কারণে কোয়ারেনটাইন করে রাখা হচ্ছে। ফলে স্পেন থেকে চিনে ফেরার পথও উহান ঝাল দলের কাছে বেশ কঠিন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 16, 2020, 19:38 [IST]
Other articles published on Mar 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+