গোল করবেন মেসি, দেখবে দুনিয়া! করোনা উদ্বেগ কাটিয়ে লা-লিগা শুরুর দিন ঘোষণা প্রধানমন্ত্রীর

গোল করবেন মেসি, দেখবে দুনিয়া! করোনা উদ্বেগে নয়, এবার এই ছবিতেই বিশ্বের ফুটবলপ্রেমীরা ফের বুঁদ হতে চলেছে। করোনাকে হারানো না গেলে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এনে ফুটবলের দামামা আগেই বেজে গিয়েছে, এবার লা-লিগার ঢাকে কাঠির দিন ঘোষণা হয়ে গেল।

লা-লিগায় শুরু মেসিদের অনুশীলন

৬ মে করোনা পরীক্ষা হওয়ার পর স্পেনের মাঠে অনুশীলনে ফুটবল গড়িয়েছে। মেসির তাঁর বার্সেলোনা দল নিয়ে প্রস্তুতি করেছেন। প্রথমে দলের সবাই মিলে একক অনুশীলন এরপর চলতি সপ্তাহের সোমবার থেকে ছোট ছোট গোষ্ঠী তৈরি করে অনুশীলন হয়েছে।

সরকার থেকে মিলল সবুজ-সংকেত

মাঠের ফুটবলে ফেরার জোর প্রস্তুতিই চলছিল। শনিবার এবার সরকার থেকে লা-লিগা নিয়ে সবুজ-সংকতে পাওয়া গেল।

লিগ শুরুর দিন ঘোষণা হয়ে গেল

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ জানিয়ে দিয়েছেন, ৮ জুন থেকে লা লিগা ফের শুরু হতে চলেছে। ঐ দিন থেকে লিগ শুরুর সরকারি অনুমতি দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের জন্য কবে থেকে বন্ধ লা-লিগা

মার্চ মাসে বিশ্বজুড়ে করোন ভাইরাস মহামারী আকার ধারণ করার পর মার্চের শুরু থেকে ইউরোপে ফুটবল বন্ধ করে দেওয়া হয়। এরপর জুনের দ্বিতীয় সপ্তাহে ৮ তারিখ সোমবার ফুটবল শুরু হতে চলেছে।

বিশ্বে কবে ফুটবল দামামা বেজে গিয়েছে

বিশ্বে কবে ফুটবল দামামা বেজে গিয়েছে

করোনা পরবর্তী সময়ে বিশ্বে এখন দুটি লিগ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় কে লিগ ও জার্মানিতে বুন্দেসলিগা শুরু হয়েছে। ৮ মে কে লিগ ও ১৬ মে বুন্দেসলিগা শুরু হয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, May 23, 2020, 20:34 [IST]
Other articles published on May 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+