করোনায় ধাক্কায় ট্রান্সফার! নেইমারকে অপহরণ করে মিশন ইম্পসিবল ঘটিয়ে ফেলল মেসি-সুয়ারেজ!

এক মুহূর্তে ছবিটা দেখলে মনে হতে পারে এ যেন মিশন ইম্পসিবলের ইথান হান্ট! উঁচু অংশে রোপ বেঁধে শরীরে আটকে, গোয়েন্দার ইথানের কায়দায় যেন ছাদ থেকে মেঝেতে প্রবেশ করছেন মেসি!

মেসির ক্রাইম পার্টনার সুয়ারেজ!

মেসির ক্রাইম পার্টনার সুয়ারেজ!

মেসি শুনে চমকে গেলে চলবে না। এই দৃশ্যে মেসির ক্রাইম পার্টনার সুয়ারেজ। হ্যাঁ, করোনা লকডাউনের মাঝে সোশ্যাল মিডিয়ায় মেসি-সুয়ারেজের মিশন ইম্পসিবল মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

প্রস্তুতিতে নেমে পড়েছে বার্সেলোনা

করোনা উদ্বেগ কাটিয়ে প্রস্তুতিতে ফির দারুণ কসরত করছেন মেসিরা। সোমবার থেকে স্পেনে দলগত প্রস্তুতিতে নেমে পড়েছে বার্সেলোনা।

ফুটবলের দামামা শুরু

১৬ মে থেকে জার্মানির বুন্দেসলিগা শুরুর পর এখন ফুটবল গ্রহে স্প্যানিশ ও ইতালির ফুটবল লিগ শুরুর দামামা বেজে গিয়েছে। ইতালিতে ১৪ জুনের পর ফুটবল শুরু হবে। স্পেনে এখনও দিন চূড়ান্ত হয়নি। ব্রিটিশ যুক্তরাষ্ট্রেও জুনের মাঝামাঝি ফুটবল শুরু হত চলেছে। এর মাঝে হঠাৎ কেন মেসি-সুয়ারেজের মিশন ইম্পসিবল মুহূর্ত?

মেসি-সুয়ারেজদের মিশন ইম্পসিবল মুহূর্ত

আসলে করোনা লকডাউনে দীর্ঘদিন গৃহবন্দির পর এখন ট্রেনিংয়ে ফিরে হাড়ভাঙা পরিশ্রম করছেন মেসি-সুয়ারেজররা। বার্সার টুইটে পোস্ট করা এক ছবিতে একেবারে মিশন ইম্পসিবল সিনেমায় ইথান হান্টের রোমহর্ষকভাবে দড়ি বেঁধে ফ্লোরের ছাদ থেকে মেঝে নেমে আসার দৃশ্যের সঙ্গে মেসি-সুয়ারেজদের প্র্যাকটিসের এক দৃশ্যের হুবহু মিল রয়েছে!

নেইমারকে অপহরণ মেসি-সুয়ারেজের!

নেইমারকে অপহরণ মেসি-সুয়ারেজের!

এরপরই সোশ্যাল মিডিয়ায় দারুণ একটি ফটোশট ছবি ভাইরাল। অতীতে বার্সেলোনায় খেলে পিএসজিতে বেশি অর্থের বিনিময়ে দলবদল করেন নেইমার। এবার নাকি শোনা যাচ্ছে মেসি ব্যক্তিগতভাবে নেইমারকে বার্সেলোনার আক্রমণে ফেরাতে চান। গোপনে কথাবার্তাও নাকি হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই চূড়ান্ত ডিল হবে। সেই নিয়ে মজার মিমে মেসিদের মিশন ইম্পসিবল মুহূর্তের সঙ্গে ফটোশপ করে নেইমারকে জুড়ে দিয়েছেন ফুটবল ভক্তরা। করোনা কারণে ট্রান্সফার উইন্ডো ধাক্কা খেয়েছে। মজা করে ফুটবল ফ্যানেরা তাই লিখেছেন নেইমারকে অপহরণ মেসি-সুয়ারেজের!

এই সমীকরণ মিললে অক্সিজেন পাবে আইপিএল, মত প্রাক্তন ক্রিকেটারের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 20, 2020, 22:06 [IST]
Other articles published on May 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+