বস ইস ব্যাক! ছবিতে দেখুন মেসির পর এবার মাঠে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

অপেক্ষার অবসান! শেষমেষ মাঠে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালির সিরি এ লিগ শুরুর বার্তা পেতে পরিবারকে সঙ্গে নিয়ে ইতালি উড়ে যান ক্রিশ্চিয়ানো।

কতদিন পর ফুটবলে ফিরলেন রোনাল্ডো

কতদিন পর ফুটবলে ফিরলেন রোনাল্ডো

প্রায় ২ মাসেরও বেশি সময় পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে কামব্যাক করলেন। পাঁচ বারের ব্যালন ডিওর জেতা ফুটবলার এর আগে বাড়িতে ছেলের সঙ্গে ফুটবল খেলেছেন। হোমটাউন মাদেইরাতে গৃহবন্দি থাকার সময় লকডাউন ভেঙে স্থানীয় মাঠে বল পায়ে নেমে পড়েছিলেন। এবার তুরিনে ক্লাবের হয়ে রোনাল্ডো প্রস্তুতিতে নেমে পড়েছেন বলে খবর।

রোনাল্ডোর ১৪ দিনের কোয়ারেন্টাইন

রোনাল্ডোর ১৪ দিনের কোয়ারেন্টাইন

এরপর তুরিনে ১৪ দিনের কোয়ারেন্টাইন কাটিয়ে সি আর সেভেন ফুটবল পায়ে প্র্যাকটিসে নেমে পড়েছেন বলে ইতালীয় মিডিয়া সূত্রে খবর।

রোনাল্ডোর করোনা পরীক্ষা

রোনাল্ডোর প্র্যাকটিসে কোনও ছবি প্রকাশ করা না হলেও ট্রেনিং মাঠে ফিরে থামস আপ করে ভক্তদের আশ্বস্ত করে ছবি পোস্ট করেছেন ক্রিশ্চিয়ানো। অন্য একটি সূত্রে খবর বাকি ফুটবলারদের মতো রোনাল্ডোরও করোনা টেস্ট হবে, সেই কারণেই ক্লাবে এসেছিলেন তিনি, মঙ্গলবার পরে বল পায়ে প্র্যাকটিসেও নেমে পড়েন

রোনাল্ডো ফিরলেন, সিরি এ কবে শুরু

রোনাল্ডো ফিরলেন, সিরি এ কবে শুরু

ইউরোপের জার্মানিতে ইতিমধ্যে মাঠে বল গড়িয়েছে। এরপর ইতালিতে করোনা পরবর্তী সময় ফুটবলযজ্ঞ শুরু হওয়ার কথা। ইতালির সিরি এ লিগ শুরুর প্রস্তুতি তুঙ্গে। ১৩ জুন থেকে ইতালির সিরি এ লিগে ঢাকে কাঠি পড়ার কথা।

ফের করোনা, রোনাল্ডোদের মাঠে নামা হচ্ছে না

ফের করোনা, রোনাল্ডোদের মাঠে নামা হচ্ছে না

তুরিনে ফিরে কোয়ারেন্টাইনে থেকে মাঠে প্রস্তুতিতে নামলেও মূল ম্যাচে রোনাল্ডোদের এখনই ফেরা হচ্ছে না। ১৩ জুন ইতালির সিরি এ লিগ শুরু হওয়ার কথা ছিল। সেই টুর্নামেন্ট এখন করোনা ধাক্কার কারণে ফের স্থগিত হয়েছে। ১৪ জুন পর্যন্ত সরকারিভাবে সিরি এ লিগ স্থগিত ঘোষণা করে হয়েছে। জরুরী ভিত্তিতে ইতালিতে খেলার দুনিয়া এখন ১৪ জুন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোনাল্ডোর মতো প্রস্ততি শুরু করে দিয়েছেন মেসিও

রোনাল্ডোর মতো প্রস্ততি শুরু করে দিয়েছেন মেসিও

একদিকে প্রায় ২ মাসেরও বেশি সময় পর যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাঠে ফেরার খবর,তখন বার্সেলোনাতে দলের দলগত ট্রেনিং ক্যাম্পে মেসি তাঁর টিম নিয়ে প্রস্তুতিতে নেমে পড়েছেন। সোমবার দশ জনের দল তৈরি করে মেসিরা প্রস্তুতি করেছেন।

তিন ফর্ম্যাটে নিজের ধারাবাহিকতার কারণ জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 19, 2020, 19:33 [IST]
Other articles published on May 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+