চোটের কারণে ৬ মাস মাঠের বাইরে ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিনগান

কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলতে নামার আগে বড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। চোটের জন্য ৬ মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন জাতীয় দলের ডিফেন্ডার সন্দেশ ঝিনগান।

বুধবার গুয়াহাটিতে আইএসএলের দল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্সের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পান ভারতীয় ডিফেন্ডার ঝিনগান। এমআরআই রিপোর্টে তাঁর হাড়ে চিড় ধরা পড়ে। চোটের জায়গায় অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে আগামী ৬ মাস ঝিনগান ফুটবলে পা ছোঁয়াতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণ পর্বের প্রথম ম্য়াচ ঘরের মাঠে ওমানের কাছে হেরে যায় ভারতীয় দল। পরের ম্যাচে শক্তিশালী কাতারের সঙ্গে তাদেরই ঘরের মাঠে ড্র করেন মেন ইন ব্লু। সেই ম্যাচে অনবদ্য খেলেছিলেন ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিনগান। আগামী ১৫ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণ পর্বের পরবর্তী ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। সেই ম্যাচ তো বটেই, আফগানিস্তানের বিরুদ্ধে ১৪ নভেম্বর, ওমানের বিরুদ্ধে ১৯ নভেম্বর ও কাতারের বিরুদ্ধে ২০২০-র ২৬ মার্চের ম্যাচও হয়তো খেলতে পারবেন না সন্দেশ ঝিনগান। তাঁর পরিবর্তে আনাস এডাথোডিকাকে খেলাতে পারেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাক।

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলতে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গেছে বাংলাদেশ ফুটবল দল। তারা গত ম্যাচে ঘরের মাঠে শক্তিশালী কাতারের বিরুদ্ধে ২-০ গোলে হেরেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, October 11, 2019, 13:54 [IST]
Other articles published on Oct 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+