এবার আইএসএলের ক্লাবের দায়িত্ব নিয়ে ভারতীয় ফুটবলে ফিরতে চলেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন স্প্যানিশ কোচ

விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் ஆதரவு

অভিমান নিয়ে গত মরসুমের আই লিগ শেষে কলকাতা ছেড়েছিলেন। ফের ভারতীয় ফুটবলে ফিরতে চলেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া।

আইএসএলে আলেজান্দ্রো

আইএসএলে আলেজান্দ্রো

ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল ক্লাবে প্রথম কোচিং করানো। সমর্থকদের মনে জায়গা করে নিতে পেরেছিলেন আলেজান্দ্রো। ইস্টবেঙ্গলের হয়ে ২০১৮-১৯ আই লিগে জোড়া ডার্বি জিতেছেন। ক্লাবের অন্দরের রাজনীতিতে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়েন আলেজান্দ্রো। এবার আইএসএলের ক্লাবে কোচ হয়ে ফিরতে চলেছেন তিনি।

কোন ক্লাবে ইস্টবেঙ্গলের প্রাক্তন বস

কোন ক্লাবে ইস্টবেঙ্গলের প্রাক্তন বস

ইন্ডিয়ান সুপার লিগে জন আব্রাহামের নর্থ ইস্ট ইউনাইটেডের দায়িত্ব নিয়ে ফিরছেন লাল-হলুদের প্রাক্তন কোচ আলেজান্দ্রো গার্সিয়া। দেড় বছর ইস্টবেঙ্গলে কোচিং করিয়েছেন। এই সময়কালে ভারতীয় ফুটবলকে খুব কাছ থেকে দেখেছেন। আই লিগের দলকে কোচিং করানোরর পর এবার আইএসএলের ক্লাবে কোচিং করাতে চলেছেন গার্সিয়া।

গার্সিয়ায় ইস্টবেঙ্গলের জার্নি

গার্সিয়ায় ইস্টবেঙ্গলের জার্নি

ট্রফি দিতে না পারলেও ভাঙা দল হাতে নিয়ে ২০১৮-১৯ আই লিগে এক পয়েন্টের ব্যবধানে ইস্টবেঙ্গলকে রানার্স করেছিলেন গার্সিয়া। ইস্টবেঙ্গলে প্রথম স্প্যানিশ কোচ গার্সিয়া। এমনকী ময়দানেও প্রথম। হাইপ্রোফাইল কোচের অবশ্য ময়দানে মানিয়ে নিতে অসুবিধে হয়নি। তুখোড় ম্যান ম্যানেজমেন্টের জন্যে সুনাম হয়, ইস্টবেঙ্গলকে দৃষ্টিনন্দন ফুটবল খেলানোর মধ্য দিয়ে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন।

ইস্টবেঙ্গলকে বিদায় জানান

ইস্টবেঙ্গলকে বিদায় জানান

২০১৯-২০ মরসুমে শুরুটা ভাল করলে পরে আই লিগে ইস্টবেঙ্গলের তাল কাটে। ক্লাবের অন্দরেও সমস্যা তৈরি হয়ে। রাজনীতির মাঝে না জড়িয়ে ব্যক্তিগত সমস্যা দেখিয়ে ইস্টবেঙ্গলকে বিদায় জানান স্প্যানিশ ফুটবল কোচ কলকাতা ছেড়েছিলেন।

নতুন চমক নর্থ ইস্টের

নতুন চমক নর্থ ইস্টের

২০১৯-২০ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড একেবারেই ভালো ফল করতে পারেনি। টেবিল তলানিতে শেষ করেছিল দল। এবার করোনা লকডাউনের মাঝে কোচ বেছে ফেলে নতুন মরসুমে নতুন করে ভাবনা শুরুর বার্তা দিল নর্থ ইস্ট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 19, 2020, 9:45 [IST]
Other articles published on May 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+