এল ক্লাসিকো: মাঠের বাইরেও নেতা মেসি- দেখুন সুয়ারেজের সঙ্গে জয় উদযাপনের অভিনব ছবি

মঞ্চটা হতে পারত তাঁর। হওয়ার কথাও ছিল। কিন্তু হতে দেয়নি মাত্র এক সপ্তাহ আগে পাওয়া চোট। তাতে অবশ্য রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জয় আটকায়নি বার্সোলোনার। হ্যাট-ট্রিক করে তাঁর মঞ্চে নায়ক হয়েছেন লুই সুয়ারেজ। দলও জিতেছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে। কিন্তু মাঠের বাইরে থেকেও মেসি বুঝিয়ে দিলেন কেন তিনি বার্সার নেতা।

মাঝে মধ্যেই আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তী মারাদোনা বলে থাকেন লিও মেসির মধ্যে নাকি নেতৃত্বের গুণ নেই। তিনি যাই বলে থাকুন রবিবার (২৮ অক্টোবর) কিন্তু মেসি প্রমাণ করে দিলেন মাঠে তো বটেই, মাঠের বাইরেও তিনি একজন প্রকৃত নেতা।

রবিবার দিনটা ছিল মেসির ফুটবল জীবনের এক ব্যতিক্রমী দিন। ন্যু ক্যাম্পে বার্সেলোনা খেলছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে, আর তিনি গ্য়ালারিতে বসে আর পাঁচজনের মতো সেই খেলা উপভোগ করছেন - এমনটা তো বহুদিন দেখা যায়নি!

মাঠের বাইরে থাকলেও সারাক্ষণই তিনি ছিলেন দলের সঙ্গে। বার্সেলোনা একটা করে গোল করেছে আর তিনি, বার্সা অধিনায়ক গ্য়ালারি থেকেই আনন্দে লাফিয়ে উঠেছএন বারে বারে। চোখের সামনে দেখেছেন 'বন্ধু'

সুয়ারেজ কীভাবে তাঁর অনুপস্থিতিটা টেরই পেতে দিলেন না দলকে।

ম্য়াচের পর এই দুই বন্ধুকে দেখা গেল সম্পূর্ণ অন্য মেজাজে। ৫-১ গোলে জয় ও সুয়ারেজের হ্য়াটট্রিক দুজনে মিলে উপভোগ করলেন ওয়াইনের গ্লাস নিয়ে। সেই ছবি মেসি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, 'জয় এবং হ্যাটট্রিক উদযাপন করছি!!! সবাইকে অভিনন্দন'।

বলাই বাহুল্য মেসির এই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বার্সোলোনা দলও তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই ছবি প্রকাশ করে জানিয়েছে, মাঠে ও মাঠের বাইরে লিও মেসি একজন কিংবদন্তি ব্যক্তিত্ব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, October 29, 2018, 14:42 [IST]
Other articles published on Oct 29, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+