
ইতালিতে বিক্রি হয়ে গেল ব্রাজিলের হয়ে পেলের শেষ ম্যাচের জার্সি। দেশের জার্সিতে শেষবার ১৯৭১ সালে নিজের দেশে ব্রাজিলে রিও দি জেনেরিওতে য়ুগোস্লাভিয়ার বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেছিলেন পেলে। দেশের জার্সিতে পেলের সেই ফেয়ারওয়েল ম্যাচ হয়েছিল রিও'র ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে।
সেই জার্সিই এবার নিলামে উঠেছিল। ইতালিতে কিংবদন্তির সেই জার্সি শেষ পর্যন্ত বিক্রি হল ৩০ হাজার ইউরোতে। ব্রাজিলের হয়ে পেলে ৯২ ম্যাচ খেলেছিলেন। সেই ৯২ ম্যাচে হলুদ জার্সিতে ৭৭ গোল করেন পেলে। বৃহস্পতিবার তুরিনের অকশনে পেলের এই জার্সি অন্যতম আকর্ষণ ছিল। যা শেষ পর্যন্ত ৩০ হাজার ইউরো দাম ওঠে।
Brazil Legend Pele's Last Jersey Sells For ,000 In Italy Auction. #SportPesaNews
— SportPesa News (@SportpesaNews) December 6, 2019
একনজরে পেলের কীর্তি
১) কিংবদন্তি পেলে ১২৮৩ টি প্রথম শ্রেণীর গোল করেছেন। যার মধ্যে দেশের হয়ে পেলের গোল সংখ্যা ৭৭টি।
২) দেশের হয়ে পেলে তিনবার বিশ্বকাপ জিতেছেন। সেই সঙ্গে দুবার বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ ও নয় বার সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।
৩) মাত্র ১৭ বছর বয়সে দেশের হয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিলেন পেলে। সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে বিশ্বকাপ জয়ের নজির রয়েছে তাঁর। ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে সুইডেনের বিরুদ্ধে ১৭ বছরের পেলে জোড়া গোল করেছিলেন।