সাও পাওলো, ২৯ নভেম্বর: ভালো আছেন পেলে। শারীরিক অবস্থা স্থিতিশীল। টুইটারে এ কথা নিজেই জানিয়েছেন তিনি। এর ফলে দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা নিশ্চিন্ত হলেন।
গত ১৩ নভেম্বর কিডনিতে অপারেশন হয়েছিল তাঁর। হাসপাতাল থেকে বাড়িও ফিরে যান। কিন্তু দু'দিন আগেই আবার ভর্তি হন আলবার্ট আইনস্টাইন হাসপাতালে। জানা যায়, তাঁর মূত্রনালীতে সংক্রমণ হয়েছে। এখন তিনি ভালো আছেন। চাইছেন খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরতে।
ক্রমশ বয়স বাড়তে থাকায় নানা সমস্যায় ভুগছেন পেলে। কিডনি অপারেশন ছাড়াও সম্প্রতি তাঁর নিতম্বে অস্ত্রোপচার হয়েছিল। চোখেও অপারেশন করতে হয়েছে।
I am blessed to receive your love and support, and thank God this is nothing serious.
— Pelé (@Pele) November 27, 2014