ঘরের মাঠে শেষ ম্যাচ, বিশ্বকাপার ছাড়াই নামছে ইস্টবেঙ্গল! সামনে খেতাবের হাতছানি ও বদলা

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঘরের মাঠে আই লিগ ২০১৮-১৯ মরসুমের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে রয়েছে আই লিগ টেবিলে এই মুহূর্তে ৯ নম্বরে থাকা আইজল এফসি। এরপর পর পর দুই ম্যাচে রিয়াল কাশ্মীর ও মিনার্ভা পাঞ্জাবের মুখোমুখি হওয়ার আগে খেতাবের দৌড়ে থাকতে গেলে এই ম্য়াচ থেকে ৩ পয়েন্ট পেতেই হবে ইস্টবেঙ্গলকে।

শীর্ষস্থানে থাকা চেন্নাই সিটি এফসি-র থেকে লাল-হলুদ ১ ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট পিছনে রয়েছে। আগের চার্চিল ম্য়াচে তাদেরকে ধরার সুযোগ হাতছাড়া করেছে মেনেন্দেজের দল। রবিবার (২৪ ফেব্রুয়ারি) মোহনবাগান চেন্নাই এক্সপ্রেস রুখে দিতে পারলে, ইস্টবেঙ্গলের সামনে আবার সুযোগ আসবে। এছাড়া, প্রথম লেগে ১-২ হোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ফলে হারের বদলাও নিতে চাইবে মশালবাহিনী।

ইস্টবেঙ্গল দলের খবর

ইস্টবেঙ্গল দলের খবর

আগের ম্যাচেই গোটা ম্যাচে প্রাধান্য রেখেও চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ১-১ ফলে ম্যাচ ড্র করে খেতাবের দৌড়ে খানিকটা থমকে গিয়েছে লাল-হলুদ। এই ম্যাচে কার্ড সমস্যায় মেনেন্দেজ পাচ্ছেন না বিশ্বকাপার জনি অ্যাকোস্টাকে। তাঁর বদলে রক্ষণে বোরহা গোমেজের সঙ্গে জুটি বাঁধতে পারেন জাতীয় দলের ফুটবলার সালাম রঞ্জন সিং।

চার্চিল ম্যাচে একেবারেই ফর্মে ছিলেন না টোনি ডোভালে। একটি সহজ গোলের সুযোগ হারানো ছাড়াও মিস পাসও করেন বেশ কিছু। তাঁর বদলে হাইমে স্যান্টোসকে ইস্টবেঙ্গল কোচ প্রথম একাদশে ফেরাতে পারেন। ১০ গোলের থেকে আর ১টি গোল পিছনে রয়েছেন জবি। আইজলের বিরুদ্ধে আরেকটি গোল করলেই এই মরসুমে তিনি প্রথম ভারতীয় স্ট্রাইকার হিসেবে দুই অঙ্কের গোল সংখ্যায় পৌঁছবেন। আইএসএল-এও কিন্তু কেউ তা করে দেখাতে পারেননি।

আইজল এফসি দলের খবর

আইজল এফসি দলের খবর

এই মুহূর্তে লিগে অনেক পিছিয়ে পড়েছে আইজল। স্ট্যানলি রোসারিও কোচিং-এর দায়িত্ব নেওয়ার পর থেকে আইজলের খেলায় উন্নতি হলেও তা সাফল্যে পরিণত হয়নি। কার্ড সমস্যায় ইস্টবেঙ্গল ম্যাচে আইজল পাচ্ছে না গোভিন সিংকে। রক্ষণে ভরসা দুই বিদেশী করিম ওমোলোজা ও রিচার্ড কাসাগা। তাদের কিন্তু লাল-হলুদের তীক্ষ্ণ আক্রমণভাগের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে।

আক্রমণভাগে রয়েছেন বিদেশী আনসুমানা ক্রোমা ও ডোডোজ। কিন্তু এই মরসুমে তারা একেবারেই ফর্মে নেই। সর্বোচ্চ গোলদাতা ক্রোমার গোলসংখ্যা ৫। আক্রমণভাগ ভোঁতা হওয়াতেই সবচেয়ে সমস্যায় পড়েছে আইজল। তবে নজর রাখতে হবে আলফ্রে়ড জারিয়ান ও লালরিনছানার দিকে। তীব্র গতিতে প্রতিপক্ষ বক্সে হানা দেওযার ক্ষমতা রাখেন এঁরা।

শেষ সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

শেষ সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

চলতি আই লিগের প্রথম লেগের ম্যাচে মিজোরামের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমার্ধে আইজলের ডোডোজ (২৬') -এর গোলে ১-০ পিছিয়ে পড়েছিল লাল হলুদ। এরপর দ্বিতীয়ার্ধে জবি জাস্টিন (৬২') ও বোরহা গোমেজ (৭১') ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু এরপর সমতা ফেরান জোহেরলিয়ানা (৭৩')। শেষে লালখাওপুইমাউয়িয়া (৮৩) আরও একটি গোল করে ৩-২ ফলে আইজলের জয় নিশ্চিত করেছিলেন।

গত ম্যাচে চার্চিলের বিরুদ্ধে ড্র করে থমকেছে লাল-হলুদের জয়ের দৌড়। আইজল অবশ্য গত ৫ ম্যাচের মধ্যে মাত্র ১টি জিতেছে। শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে কলকাতার মাঠেই হেরেছে ২-১ গোলে।

ইস্টবেঙ্গল - ড্র, জয়, জয়, জয়, জয়,

আইজল এফসি - হার, জয়, ড্র, হার, ড্র

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

ইস্টবেঙ্গল - রক্ষিত দাগার (গোলরক্ষক), লালরাম চুলোভা, সালাম রঞ্জন সিং, বোরহা গোমেজ পেরেজ, মনোজ মহাম্মদ, লালদানমাউয়িয়া রালতে, কাশিম আইদারা, লালরিনডিকা রালতে, হাইমে কোলাদো, এনরিকে এস্কেদা, জবি জাস্টিন

তারকা - জবি জাস্টিন, বোরহা গোমেজ পেরেজ, এনরিকে এস্কেদা,

আইজল এফসি - লালামপুইয়া (গোলরক্ষক), ভালপুইয়া, রিচার্ড কাসাঙ্গা, করিম ওমোলোজা, ভানলালথাঙ্গা, লালরিনছানা, আলফ্রেড জারিয়ান, অ্যালার্ট জোহেমিংমাউয়িয়া, রোছারজেলা, লিয়ন্স ডোডোজ, আনসুমানা ক্রোমা,

তারকা - আলফ্রেড জারিয়ান, ক্রোমা

কখন কোথায় দেখবেন?

কখন কোথায় দেখবেন?

ইস্টবেঙ্গল বনাম আইজল এফসি

স্থান - যুবভারতী স্টেডিয়াম, কলকাতা

তারিখ- সোমবার, ২৪ ফেব্রুয়ারি

সময় - বিকাল ৫টা

সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস ৩

লাইভ স্ট্রিমিং - হটস্টার ও জিও টিভি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 24, 2019, 14:26 [IST]
Other articles published on Feb 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+