করোনা সংকটে ভারতীয় ফুটবলের 'কেন্দ্র' হতে চলেছে কলকাতা ও গোয়া

করোনা ভাইরাস মহামারীর কারণে ভারতীয় ফুটবল কবে শুরু হবে জানা নেই। রাজ্যে কলকাতা লিগ, দেশে আই লিগ ও আইএসএল শুরু করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই কারণে এবার ফুটবল শুরু নিয়ে বড় সিদ্ধান্ত দিতে চলেছে এআইএফএফ।

আই লিগে হয়ত হোম-অ্যাওয়ে বাতিল

আই লিগে হয়ত হোম-অ্যাওয়ে বাতিল

ফেডারেশনের পক্ষ থেকে এই ইঙ্গিত মিলেছে। ভারতে করোনা পরিস্থিতি প্রতিদিনই যেমন উদ্বেগের হয়ে উঠছে এই পরিস্থিতিতে আই লিগের হোম-অ্যাওয়ে ম্যাচ বাতিলের সম্ভবনা প্রবল। ফেডারেশেন পক্ষ থেকে এই ইঙ্গিত মিলেছে।

একটি নির্দিষ্ট স্থানে ম্যাচ আয়োজন

একটি নির্দিষ্ট স্থানে ম্যাচ আয়োজন

একটি নির্দিষ্ট স্থানেই ২০২০-২০২১ মরশুমের পুরো আই লিগ আয়োজন করতে চাইছে ফেডারেশন। আই লিগ সম্ভবত ডিসেম্বর থেকে শুরু হতে পারে। আই লিগের মতো আইএসএলও একটি কেন্দ্রীয় ভেন্যুতে আয়োজন করার বিষয়ে ভাবা হচ্ছে।

কোথায় হতে পারে আইলিগ

কোথায় হতে পারে আইলিগ

ফেডারেশন সূত্রে এখনও পর্যন্ত ইঙ্গিত তাতে যাতায়াতের সমস্যা এড়াতে আই লিগের সব ম্যাচ একমাত্র কলকাতাতে হতে পারে। আই লিগে এবছর গ্যালারিতে দর্শকদের প্রবেশ নিষেধ থাকবে।

আইএসএল কোথায় হতে পারে

আইএসএল কোথায় হতে পারে

এখন পর্যন্ত যা খবর আইএসএলেও যাতাযাত এড়াতে গোয়া ও কেরলকে ভেন্যু হিসেবে ধরে রাখা হয়েছে। যদিও ভেন্যু হিসেবে এগিয়ে গোয়া। আইএসএলের সব ম্যাচ গোয়াতে হতে পারে। আই লিগের মতো আইএসএলেও গ্যালারিতে দর্শকদের প্রবেশ নিষেধ।

কবে শুরু হতে পারে আইএসএল

কবে শুরু হতে পারে আইএসএল

নভেম্বরের শেষ সপ্তাহে আইএসএলে ঢাকে কাঠি পড়তে পারে। আইএসএল শুরুর এক সপ্তাহ পর ডিসেম্বরে শুরুতে আই লিগ শুরু হতে পারে।ফলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আইএসএলে গোয়া ও আই লিগে কলকাতা ভারতীয় ফুটবলের কেন্দ্র হতে চলেছে।

করোনার মাঝে এবছর অনলাইনে মোহনবাগান দিবস নিয়ে এটিকে-মোহনবাগানের ভাবনা শুরু

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 12, 2020, 11:52 [IST]
Other articles published on Jul 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+